১৭ জুলাই, ২০২৬ সকাল ৮:০৮
শিরোনাম :
বরিশালে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নারী আটক বরিশালে টানা ভারী বৃষ্টির আভাস, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বরিশালে থানা ভাঙচুর মামলার আসামি যশোরে গ্রেপ্তার বরিশালে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে  রথযাত্রা অনুষ্ঠিত বরিশালে ১২ বছরের শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ ১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, সংবাদ সম্মেলনে সফল করার আহ্বান সারাদেশে অনলাইন জুয়ার অভিযান চললেও নীরব বরিশাল! বরিশালে রথযাত্রা ঘিরে নিরাপত্তায় মাঠে থাকবে মহানগর ছাত্রদল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ স্পেন বরিশালে ছাত্রলীগ নেতা প্রাঙ্গণ গ্রেপ্তার বরিশালে বাণিজ্য মেলা শেষে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মালামাল আটকে রাখার অভিযোগ বরিশালের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল বরিশালে অবৈধ বালু উত্তোলন: ৪ জন আটক, জরিমানা ১ লাখ টাকা বরিশালের ত্রিশ গোডাউনে নৌকা-ট্রলার থেকে চাঁদাবাজি, মামলা করার নির্দেশ আদালতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের আন্দোলন ওমহাসড়কে অবরোধ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে  রথযাত্রা অনুষ্ঠিত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৭ Time View
বরিশালে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে  রথযাত্রা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে বরিশাল নগরী। ভক্ত-অনুরাগীদের ঢল, ধর্মীয় সংগীত, হরিনাম সংকীর্তন, নৃত্য ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পালিত হয় এ বছরের রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নগরীর শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে রথযাত্রার সূচনা হয়।

শোভাযাত্রায় জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীকে পৃথক তিনটি সুসজ্জিত রথে বসিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। হাজারো ভক্ত দড়ি টেনে রথ এগিয়ে নেন, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত।

রথযাত্রার উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্টের সভাপতি রাখাল চন্দ্র দে। উদ্বোধনী বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতি, মানবকল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের উৎসবের গুরুত্ব তুলে ধরেন।

শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু জানান, শোভাযাত্রাটি শংকর মঠ থেকে শুরু হয়ে নতুনবাজার, অমৃত লাল দে সড়ক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, নগর ভবন, চকবাজার, বাজার রোড, নাজিরপুল ও জেলখানা মোড় প্রদক্ষিণ করে নতুনবাজারের অমৃতাঙ্গনে গিয়ে শেষ হয়।

তিনি আরও জানান, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ওইদিন অমৃতাঙ্গন থেকে রথযাত্রা শুরু হয়ে পুনরায় শ্রীশ্রী শংকর মঠে গিয়ে শেষ হবে। এ সময় পর্যন্ত ইসকনের উদ্যোগে রাধা শ্যাম সুন্দর মন্দিরে ধারাবাহিকভাবে নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক নানা অনুষ্ঠান চলবে।

রথযাত্রাকে ঘিরে নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় উৎসবের আমেজ। হরিনাম সংকীর্তনের তালে তালে ভক্তদের নৃত্য, রথ থেকে প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক সংগীতে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ বর্ণাঢ্য এই শোভাযাত্রা উপভোগ করেন।

এদিকে শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির এবং শ্রীশ্রী হরি ঠাকুর মন্দির থেকেও পৃথক রথযাত্রা বের করা হয়। এসব শোভাযাত্রায়ও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।

সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবের আবহে দিনভর বরিশাল নগরী পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo