ঢাকা 3:43 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
সর্বশেষ
বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:20:10 am, Thursday, 4 June 2026
  • / 287 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবদর নদীতে পা পিছলে পড়ে নিখোঁজ হওয়া কিশোর রানা হাওলাদারের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় জেলেরা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

নিহত রানা হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকায় চলন্ত নৌযান থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে যায় রানা। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে কালীগঞ্জ নৌ পুলিশ, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করলেও প্রথমদিকে তার সন্ধান পাওয়া যায়নি।

কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল জানান, বুধবার সন্ধ্যায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে স্বজনরা সেটি রানা হাওলাদারের মরদেহ হিসেবে শনাক্ত করেন।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীপথে যাতায়াতের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

পূর্বের সংবাদটি

বরিশালে লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

প্রকাশের সময়: 02:20:10 am, Thursday, 4 June 2026