১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪২
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৬৯ Time View
বরিশালে লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

বরিশালের মেহেন্দীগঞ্জে যাত্রীবাহী লোকাল লঞ্চের ছাদ থেকে পা পিছলে কালাবদর নদীতে পড়ে মো. রানা (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট লঞ্চের চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২ জুন) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকার কালাবদর নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রানা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়ের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া এলাকায় গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে জাঙ্গালিয়া ইউনিয়নের একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মঙ্গলবার সকালে পরিবারের সঙ্গে নিজ এলাকায় ফেরার জন্য একটি অভ্যন্তরীণ রুটের লোকাল লঞ্চে ওঠেন রানা। যাত্রাপথে অসাবধানতাবশত লঞ্চের ছাদ থেকে পা পিছলে তিনি নদীতে পড়ে যান। সাঁতার না জানায় তিনি দ্রুত নদীর প্রবল স্রোতে তলিয়ে যান বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নৌকা ও জাল নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নদীর তীব্র স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি।

কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল বলেন,
“নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ কিশোরকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।”

এদিকে দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে মোল্লা ট্রান্সপোর্ট কোম্পানির এমএল লিমা এক্সপ্রেস-৪ লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ।

বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক আদেশে জানানো হয়, চলাচলের সময় লঞ্চটির ছাদে যাত্রী বহনের বিষয়টি নজরে আসে, যা নিরাপত্তা নির্দেশনার পরিপন্থি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চটির চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন