নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বরিশাল মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
শনিবার (২ মে) কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন—আহাদ হোসাইন আবির, মাজারুল ইসলাম মনিম, সজল তালুকদার, মো. খালেদ হোসেন বাবর, মো. হুমায়ুন কবির খান (ফেরদৌস), জহির রায়হান, মো. সাদ্দাম হোসেন, মো. সিহাব (ববি), আল আমিন হাসান এবং মো. রাকিব তালুকদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
নতুন এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির মাধ্যমে বরিশাল মহানগরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
https://slotbet.online/