বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ মে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আকতার হোসেন, এএসআই মো. সুমন মিয়া, মো. সুজনসহ থানা পুলিশের একটি চৌকসটিম নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠী এলাকার তেতুলতলা অমৃত কার্টুন ফ্যাক্টরির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এসময় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দক্ষিণ আলেকান্দা এলাকার জলিল হাওলাদারের ছেলে মো. রাজু হাওলাদার (৩২) এবং একই এলাকার মৃত আবদুল বারেকের ছেলে সুমন হাওলাদার (৪৩)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনায় থানার নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় ৬০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।