১৮ মে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আকতার হোসেন, এএসআই মো. সুমন মিয়া, মো. সুজনসহ থানা পুলিশের একটি চৌকসটিম নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইছাকাঠী এলাকার তেতুলতলা অমৃত কার্টুন ফ্যাক্টরির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এসময় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দক্ষিণ আলেকান্দা এলাকার জলিল হাওলাদারের ছেলে মো. রাজু হাওলাদার (৩২) এবং একই এলাকার মৃত আবদুল বারেকের ছেলে সুমন হাওলাদার (৪৩)।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হেড অফিস: ৩৯ দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা।
মোবাইল : ০১৭৪২-২৮০৪৯৮, মেইল: dailybarishalsangbad@gmail.com
© 2026 বরিশাল সংবাদ | Barisal Sangbad