ঢাকা 12:24 pm, Thursday, 1 October 2026
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বরিশালে শেখ মুজিবের জন্মদিনে কেক কাটার মামলা: যুবলীগের তিন নেতা কারাগারে বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 04:58:05 am, Saturday, 15 August 2026
  • / 157 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  বরিশাল নগরীর কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের ধরতে আকস্মিক অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটে শুরু হওয়া এ অভিযান চলে প্রায় তিন ঘণ্টা। এ সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেয় পুলিশ।
বিএমপি মিডিয়া সেল জানায়, দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সুশান্ত সরকারের নেতৃত্বে দক্ষিণ বিভাগ, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সদর দপ্তরের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল অভিযানে অংশ নেয়।
কেডিসি বস্তি ও স্টেডিয়াম কলোনিতে তল্লাশি
অভিযানের সময় কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও আশপাশের বিভিন্ন এলাকায় পুলিশের সদস্যরা তল্লাশি চালান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অপরাধপ্রবণতা ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
পুলিশের দাবি, এসব এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
বিএমপি মিডিয়া সেল আরও জানায়, অভিযানে স্থানীয় বাসিন্দারা পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। এসব তথ্য যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পরবর্তী সময়ে আরও অভিযান পরিচালনা করা হবে।
মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স
পুলিশ জানিয়েছে, বরিশাল নগরীতে মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের আকস্মিক অভিযান আরও জোরদার করা হবে।
মাদক ব্যবসা, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএমপি।
এদিকে ভোরে হঠাৎ পুলিশের বড় ধরনের অভিযানকে ঘিরে কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের খুঁজছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

প্রকাশের সময়: 04:58:05 am, Saturday, 15 August 2026