শিরোনাম:
সর্বশেষ
বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 12:14:52 pm, Wednesday, 12 August 2026
- / 272 Time View
শমিম,বরিশাল প্রতিনিধি:বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান প্রবেশ ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে আদালত এলাকায় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্ফোরণে কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ট্যাগ :















