ঢাকা 12:24 pm, Thursday, 1 October 2026
শিরোনাম:
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ বরিশালে সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু,চিকিৎসায় অবহেলার অভিযোগ বরিশালসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার বরিশালে শেখ মুজিবের জন্মদিনে কেক কাটার মামলা: যুবলীগের তিন নেতা কারাগারে বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে ১০০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 10:27:09 pm, Tuesday, 11 August 2026
  • / 140 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

বরিশালে বেশ কিছুদিন ধরে চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। পাইকারি বাজারে কিছু পণ্যের দাম কমলেও খুচরা বাজারে তার প্রভাব পড়েনি। ফলে বাড়তি দামের চাপে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। একই সঙ্গে মাছের বাজারেও বেড়েছে দাম; সপ্তাহের ব্যবধানে কোনো কোনো মাছের দাম কেজিতে বেড়েছে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত।

সোমবার (১০ আগস্ট) সকালে বরিশাল নগরীর পোর্ট রোড মাছের বাজার ও বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পাইকারি বাজারে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে কাঁচামরিচ ২৫০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও ভারত থেকে কাঁচামরিচ আমদানির পর গত দুই দিনে দাম কমে ১২০ থেকে ১৫০ টাকায় নেমেছে। এছাড়া পেঁপে ৩৫, পটোল ৫০-৬০, বেগুন ৮০, লাউ প্রতি পিস ৪০, মিষ্টি কুমড়া ৪০, শসা ৬০, চিচিঙ্গা ৪০ এবং ঢেঁড়স ও ঝিঙে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে এসব সবজি খুচরা বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হতে দেখা গেছে। এতে বাজার করতে এসে বাড়তি খরচের মুখে পড়ছেন ক্রেতারা।

বাংলাবাজারে বাজার করতে আসা আমজেদ হোসেন বলেন, ‘কিছুদিন আগেও সবজির দাম নাগালের মধ্যে ছিল। এখন আবার প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজার মনিটরিং না থাকার কারণেই এমনটা হচ্ছে।’

আরেক ক্রেতা ফারুক বলেন, ‘কয়েক দিন আগেও অনেক সবজি ৫০ টাকার নিচে পাওয়া গেছে। এখন কোনো সবজিই যেন ১০০ টাকার নিচে নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।’

ব্যবসায়ীরা অবশ্য দাম বাড়ার জন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন। বহুমুখী সিটি মার্কেটের পাইকারি সবজি ব্যবসায়ী শুভ বলেন, ‘অতি বৃষ্টিতে অনেক এলাকার বীজতলা তলিয়ে গেছে। এতে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বাজারে সরবরাহ কমেছে। সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে।’

সবজির পর মাছের বাজারেও অস্বস্তি

সবজির পাশাপাশি বরিশালের মাছের বাজারেও বেড়েছে দাম। নগরীর পোর্ট রোডের পাইকারি মাছ বাজারে নদীর মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছের ওপর চাপ বেড়েছে। ফলে চাহিদা ও দাম—দুটিই বেড়েছে।

ব্যবসায়ীরা জানান, সপ্তাহের ব্যবধানে আকার ও ধরনভেদে বিভিন্ন মাছের দাম কেজিতে প্রায় ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

ক্রেতা ফাহাদ বলেন, ‘এক কেজি চিংড়ি ৫৫০ থেকে ৬০০ টাকায় কিনেছি। এখন সেই চিংড়ি ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দামও বেড়েছে। তাই পছন্দের মাছ না কিনে তেলাপিয়া ও পাঙ্গাশ নিতে হচ্ছে।’

আরেক ক্রেতা জহির বলেন, ‘এখন সাধারণ মানুষের পক্ষে ভালো মাছ কেনা কঠিন। ইলিশ তো অনেকটা স্বপ্নের মতো। আগে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে মাছ-সবজি দুটোই কেনা যেত। এখন এক হাজার টাকায় এক ধরনের মাছ কিনতেই কষ্ট হয়। তাই সাধ্যের মধ্যে দুই কেজি পাঙ্গাশ কিনেছি।’

মুরগিতে কিছুটা স্বস্তি

তবে মুরগির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬৫, লেয়ার ৩৬৫ এবং সোনালি মুরগি ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে।

সবজি ও মাছের বাজারে বাড়তি দামের কারণে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হলেও সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালে ১০০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি

প্রকাশের সময়: 10:27:09 pm, Tuesday, 11 August 2026