• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে লোডশেডিংয়ে চোরচক্র সক্রিয়, ট্রান্সফর্মার ও তার চুরি ঠেকাতে সতর্ক ওজোপাডিকো বরিশালে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিলের অভিযোগ, ভিডিওকে ‘পুরোনো’ বলছে পুলিশ নামের অপব্যবহার করে অনিয়ম করলে ছাড় নয়: নুরুল হক নূর বরিশাল চরকাউয়ার পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামান বদলি, ছয় দিনের আন্দোলনের সমাপ্তি সারাদেশে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্কতা জারি শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের অফিস সহকারী আপত্তিকর ভিডিও ভাইরাল বরিশালে কুকুর সামনে চলে আসায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের শিক্ষকের নামের বানান ভুল করায় শিক্ষার্থীকে ৩০০ বার লিখিয়ে শাস্তি ‘ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই হোক ঐক্যের ভিত্তি’ — তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার ঝালকাঠিতে ধর্ষন ঠেকাতে ননদের জামাইয়ের পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত দিলেন গৃহবধু গভীর নিম্নচাপের প্রভাবে বরিশালসহ সারাদেশে পাঁচ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস বরিশালসহ সারাদেশ থেকে ছানিজনিত অন্ধত্ব দূর করতে কাজ করছে সরকার বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবিতে ডিসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি  বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মেয়েকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে নামাজে যাওয়ার পথে ট্রাকচাপায় পা হারালেন বাবা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ১০৯ মেধাবী শিক্ষার্থী বরিশালে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ২৬ দিনে হাসপাতালে ভর্তি ৫২২ রোগী তৃতীয় লিঙ্গের নাগরিককে চাকরি দিয়ে প্রশংসায় ভাসছে বরিশাল সিটি করপোরেশন

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

নামের অপব্যবহার করে অনিয়ম করলে ছাড় নয়: নুরুল হক নূর

নিজেস্ব প্রতিবেদক / ৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
নামের অপব্যবহার করে অনিয়ম করলে ছাড় নয়: নুরুল হক নূর
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, তার নাম ব্যবহার করে কোনো অনিয়ম, অপকর্ম বা ব্যক্তিস্বার্থ হাসিলের সুযোগ নেই। গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে চলাচলকারী ‘দশমিনা এক্সপ্রেস’ পরিবহনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নূর এ মন্তব্য করেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, ‘দশমিনা এক্সপ্রেস’ নামে পরিচালিত কিছু গাড়িতে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন যানবাহন চালানো হচ্ছে। এতে যাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

নুরুল হক নূর বলেন, তার নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে জানান, উল্লিখিত পরিবহনের সঙ্গে তার কোনো ধরনের মালিকানা, অংশীদারিত্ব বা ব্যবসায়িক সম্পৃক্ততা নেই।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি ওই পরিবহনের কারণে ক্ষতির শিকার হয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। মামলা করা হলে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পটুয়াখালীর গলাচিপা, দশমিনা ও বাউফল এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পরিবহন খাত সংশ্লিষ্টদের মধ্যেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

উল্লেখ্য, নুরুল হক নূর তার পোস্টে যে অভিযোগগুলো করেছেন, সেগুলো তার ব্যক্তিগত বক্তব্য। এ বিষয়ে ‘দশমিনা এক্সপ্রেস’ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/