১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৯
শিরোনাম :
শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ ফুটবল বিশ্বকাপের, উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জয় বরিশালের লাইভ: আজকের সবশেষ খবর – সরাসরি সম্প্রচার (Barishal Live TV) বরিশালে খেলনার প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ বরিশালে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১ হামে আরও এক শিশুর মৃত্যু, বরিশাল বিভাগে মৃতের সংখ্যা ৪৭ বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ ফুটবল বিশ্বকাপের, উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জয় - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩১ Time View
শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ ফুটবল বিশ্বকাপের, উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জয়

 

 

স্পোর্টস ডেস্ক: বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরার সুরের মূর্ছনায় জমকালো আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ।
এবারের বিশ্বকাপ নানা কারণেই ব্যতিক্রমী। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এই আসরে। তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে টুর্নামেন্টটি, যেখানে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। নতুনত্বের ভিড়ে আবারও বিশ্বকাপের মঞ্চে আলো ছড়ালেন কলম্বিয়ান তারকা শাকিরা, যাকে অনেকেই বিশ্বকাপের ‘পোস্টার গার্ল’ হিসেবে অভিহিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা ও নাইজেরিয়ান র‌্যাপার বার্না বয় বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ‘দাই দাই’ ও ‘লেটস গো’ পরিবেশন করেন। বিশাল সোনালি বিশ্বকাপ ট্রফির প্রতিরূপকে ঘিরে নৃত্যশিল্পীদের সঙ্গে মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন তারা।
কলম্বিয়ার জাতীয় দলের জার্সির রঙের আদলে তৈরি হলুদ-সাদা পোশাকে মঞ্চে হাজির হন শাকিরা। তার উপস্থিতি অনেকের মনে ফিরিয়ে আনে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের স্মৃতি, যেখানে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
আলোকসজ্জা, আতশবাজি ও হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে আজতেকা স্টেডিয়াম। উদ্বোধনী আয়োজনে অংশ নেন লাতিন আমেরিকার আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে ছিলেন জে বালভিন ও রায়ান কাস্ত্রো। এছাড়া মেক্সিকোর কিংবদন্তি পপ-রক ব্যান্ড ‘মানা’ তাদের জনপ্রিয় গান পরিবেশন করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো আয়োজনজুড়ে ছিল মেক্সিকোর ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা অনুষঙ্গ।
উদ্বোধনী ম্যাচও ছিল বেশ আলোচিত। ম্যাচে তিনটি লাল কার্ড প্রদর্শন করেন রেফারি, যা শুরু থেকেই বাড়তি উত্তেজনা তৈরি করে। তবে শেষ পর্যন্ত স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে।
ম্যাচের ৯ মিনিটে হুলিয়ান কিনিওনেসের গোলে এগিয়ে যায় মেক্সিকো। এরপর ৬৭ মিনিটে রাউল হিমেনেজ ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দেশের জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে বিশ্বকাপের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বর্ণাঢ্য আয়োজন ও স্বাগতিকদের জয় দিয়ে বিশ্বকাপের নতুন অধ্যায়ের সূচনা হলো।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন