৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩২
শিরোনাম :
বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!” বরিশাল বিভাগের নুরুল ইসলাম মণি হলেন এবার চীফ হুইপ বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল বোর্ডে এইচএসসির ৩৮ হাজার ছাত্র এখন ‘নারী’!”

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩০ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের সার্ভারজনিত সমস্যার কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে প্রায় ৩৮ হাজার ছাত্রের লিঙ্গ পরিচয় ভুলভাবে ‘Female (নারী)’ উল্লেখ করা হয়েছে। বোর্ড থেকে প্রিন্ট করা কার্ডেই এই গুরুতর ত্রুটি দেখা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল শিক্ষা বোর্ড–এর চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন,
“সার্ভারজনিত সমস্যার কারণে এই ভুল হয়েছিল। তবে সোমবারই তা সংশোধন করা হয়েছে।”

বোর্ড সূত্র জানায়, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন। নিয়ম অনুযায়ী, প্রথম বর্ষে ভর্তি হওয়ার প্রায় ছয় মাস পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এবং পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে বরিশাল বোর্ড ৮১ হাজার ৮৩১টি রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে। ইতোমধ্যে চার জেলার কলেজে কার্ড বিতরণও শুরু হয়ে যায়।

ঝালকাঠিসহ দুটি জেলায় কার্ড বিতরণের সময় প্রথমবার জেন্ডার সংক্রান্ত এই ত্রুটি ধরা পড়ে। পরে যাচাই করে দেখা যায়, প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডারে ‘Female’ লেখা হয়েছে।

ভুল তথ্য সামনে আসার পর অনেক শিক্ষার্থী উদ্বিগ্ন হয়ে কলেজ ও বোর্ড অফিসে ছুটছেন সংশোধনের জন্য। এতে পরীক্ষার প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জি এম শহিদুল ইসলাম বলেন,“কম্পিউটার প্রোগ্রামের ভুল সেটিংসের কারণে এই সমস্যা হয়েছে। ঘটনায় দায়ী সংশ্লিষ্ট অপারেটরকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।”

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সংশোধিত তথ্য অনুযায়ী দ্রুত সময়ের মধ্যেই নতুন রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ করা হবে, যাতে পরীক্ষার্থীরা কোনো সমস্যায় না পড়েন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo