২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৭
শিরোনাম :
বরিশালে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে আলোচনায় যাঁরা বরিশালে  বিএনপি এক নেতাকে বহিষ্কার, আরেকজনের পদ স্থগিত বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার ঝালকাঠিতে মাদককারবারির কামড়ে আহত এসআই ভোলায় মাকে অচেতন করে শিশুকে নিয়ে মোটরসাইকেলে পালাল দুর্বৃত্তরা নির্দিষ্ট রেটে ঘুস বাণিজ্যের অভিযোগ বরিশাল জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে বরিশালে জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলালের নাম ঘিরে গুঞ্জন বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই নারীকে মারধরের ভিডিও ভাইরাল, পিরোজপুরে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার জামিন পেলেন আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বরিশালে স্ত্রী’কে দিয়ে হানিট্র্যাপের ফাঁদ, অতঃপর বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষকের পল্টিতে হতবাক নগরবাসী বরিশালে সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার, ওসির বিরুদ্ধে মামলার নির্দেশ বরিশালে ভোক্তার অভিযান: ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ Time View

বরিশাল প্রতিনিধি : বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ও ভাঙচুরের অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত–এ হাজির করা হলে বিচারক এস এম শরীয়াত উল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে।”
আইনজীবীদের বিক্ষোভ, আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা
আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবি করেন।
বিক্ষোভ ও গারদখানার সামনে আইনজীবীদের অবস্থানের কারণে সাদিকুল রহমান লিংকনকে কারাগারে নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন করা হয়।

এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে গত ২৪ ফেব্রুয়ারি আদালত বর্জন করেন আইনজীবীরা। একই দিন বিকেলে বিচারকার্য চলাকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি ও চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ ওঠে সাদিকুল রহমান লিংকনের বিরুদ্ধে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, “যেখানে বিস্ফোরক মামলায় জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন। এর প্রতিবাদে আইনজীবীরা আন্দোলনে নেমেছেন।”
তিনি আরও বলেন, “অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের অপসারণ না হওয়া পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি চলবে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo