শিরোনাম:
সর্বশেষ
বরিশালে ভোক্তার অভিযান: ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
সংবাদকর্মী
- প্রকাশের সময়: 03:38:45 am, Monday, 23 February 2026
- / 428 Time View

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে রমজান উপলক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও বিক্রির অভিযোগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) বিকেলে নগরীর আমতলা মোড় ও বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র বলেন, “আমরা কঠোর অবস্থানে আছি। রমজানকে কেন্দ্র করে প্রতিনিয়ত আমাদের মনিটরিং চলছে। কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। পুরো শহর ধীরে ধীরে মনিটরিং করা হবে এবং কোথাও অনিয়ম ধরা পড়লে ছাড় দেওয়া হবে না।”
আরও পড়ুন
[related_posts]
ট্যাগ :
বরিশাল















