১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নতুন মন্ত্রিসভা আজ শপথ নিচ্ছে | পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যারা বরিশালের জহির উদ্দিন স্বপন হচ্ছেন নতুন তথ্যমন্ত্রী ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা বরিশাল আওয়ামীলীগ অফিসে ব্যানার, অতঃপর বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই ভ্রমন করা যাবে ৩৭ টি দেশে বাংলাদেশ মন্ত্রিসভা তালিকা ২০২৬ প্রকাশ: প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পূর্ণাঙ্গ মন্ত্রী তালিকা বরিশালে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই বরিশালে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার শ্রমিক নেতা ছাঁটাইয়ের প্রতিবাদে উত্তাল বরিশাল রূপাতলী, মহাসড়ক অবরোধ বরিশাল বিভাগে ১৮ আসনে বিএনপি বিজয়: মন্ত্রীত্ব নিয়ে চলছে জল্পনা বরিশাল-৫ আসনে ভোটারদের ধন্যবাদ জানালেন বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তী ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন ঝালকাঠিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে বাবা আটক ভোলায় ছেলের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ লেখা বরিশাল আওয়ামীলীগ অফিসে ব্যানার, অতঃপর

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান সংবলিত একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (সকাল) নগরীর বিবির পুকুর পাড় এলাকায় অবস্থিত কার্যালয়ে ব্যানারটি টানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর বরিশাল জেলা শাখার এক নেতার অনুসারীরা ব্যানারটি টানিয়েছে বলে অভিযোগ উঠেছে। ব্যানারটিতে স্লোগানের পাশাপাশি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খানের ছবি সংযুক্ত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে কার্যালয়ের সামনে এসে তারা দেখতে পান কয়েকজন যুবক ব্যানারটি টানাচ্ছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ব্যানারটি ছিঁড়ে ফেলে।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে বরিশাল কোতোয়ালি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, “এ বিষয়ে আমি এখনো কোনো তথ্য পাইনি।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo