১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৬
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

নিরঙ্কুশ জয়ের পর প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার তারেক রহমানের - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ Time View
নিরঙ্কুশ জয়ের পর প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার তারেক রহমানের
নিরঙ্কুশ জয়ের পর প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার তারেক রহমানের

বরিশাল সংবাদ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জনের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দৃঢ় আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে বিএনপি রাষ্ট্র মেরামতের যে রূপরেখা উপস্থাপন করেছিল, সেটি বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। অন্যান্য গণতান্ত্রিক দল ও দেশের মানুষের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে প্রণীত ৩১ দফার ভিত্তিতেই বিএনপির ইশতেহার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট সংযুক্ত রেখে জুলাই সনদেও বিএনপি স্বাক্ষর করেছে বলে তিনি উল্লেখ করেন।
তার ভাষ্য, জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে—ইনশাআল্লাহ।
শনিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপির প্রতি মানুষের যে আস্থা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে, তার প্রতিদান দিতে দেশের মানুষের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের মুখেও বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা রাজপথে থেকেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ছিলেন। এখন দেশ পুনর্গঠনের সময় এসেছে, আর এই প্রক্রিয়ায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নির্বাচন-পরবর্তী শান্তি ও শৃঙ্খলা রক্ষার প্রসঙ্গে তিনি জানান, বিজয় মিছিল না করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। তার মতে, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এই অর্জন শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই উদযাপন করা হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, কোনো অপশক্তি যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য উসকানি উপেক্ষা করে সবাইকে শান্ত থাকতে হবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন—এমন প্রশ্নের প্রেক্ষিতে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা বজায় রাখা হবে। কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে আপস করা হবে না।
তিনি স্পষ্ট করে বলেন, দল-মত, ধর্ম-বর্ণ বা মতভেদের অজুহাতে দুর্বলের ওপর সবলের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন