ঢাকা 8:52 pm, Monday, 2 November 2026
শিরোনাম:
বরিশাল বিভাগে সাত মাসে ১,৬৮৯ শিশু-কিশোর নিখোঁজ, প্রেমের টানে ঘর ছাড়ে ১,০৭৮ জন বরিশাল বিসিকে প্যাকেজিং কারখানার আড়ালে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন বরিশালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান বরিশালে কোস্ট গার্ডের নৌযানের ধাক্কায় ডুবল ২ স্পিডবোট, ক্ষতিগ্রস্ত গমবোঝাই কার্গো বরিশালে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা বরিশাল অঞ্চলে হাম ও ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪৫ হাজার, মৃত্যু ১৩২ বরিশালে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ কাউন্সিলরবিহীন বরিশাল সিটি করপোরেশন, নাগরিক সেবায় চরম ভোগান্তি বরিশালে ‘নৌ-পুলিশের’ গুলিতে জেলের মৃত্যু
সর্বশেষ
বরিশাল বিভাগে সাত মাসে ১,৬৮৯ শিশু-কিশোর নিখোঁজ, প্রেমের টানে ঘর ছাড়ে ১,০৭৮ জন বরিশাল বিসিকে প্যাকেজিং কারখানার আড়ালে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা বরিশাল বন্দর থানার নতুন ওসি সনজিত চন্দ্র নাথ বরিশাল কাউনিয়া থানার নতুন ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন বরিশালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান এইচএসসি ফলাফল ২০২৬: বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪%, শীর্ষে পিরোজপুর ডেঙ্গু প্রতিরোধে বরিশালে রাইট টক বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি উজিরপুর-উপজেলা নির্বাহি কর্মকর্তার আওয়ামী লীগ সংশ্লিষ্ঠতা নিয়ে তোলপাড়! বরিশালে কোস্ট গার্ডের নৌযানের ধাক্কায় ডুবল ২ স্পিডবোট, ক্ষতিগ্রস্ত গমবোঝাই কার্গো
ব

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

​১৬ হাজার সদস্যের নিশ্ছিদ্র পাহারায় বরিশাল: জল-স্থলে নজিরবিহীন নিরাপত্তা

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:28:39 am, Tuesday, 3 February 2026
  • / 468 Time View

​১৬ হাজার সদস্যের নিশ্ছিদ্র পাহারায় বরিশাল: জল-স্থলে নজিরবিহীন নিরাপত্তা

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ
​১৬ হাজার সদস্যের নিশ্ছিদ্র পাহারায় বরিশাল: জল-স্থলে নজিরবিহীন নিরাপত্তা | Barisal Sangbad

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বরিশালে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পুরো জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারসহ বিভিন্ন বাহিনীর প্রায় ১৬ হাজার সদস্য সক্রিয় থাকবেন।

​গত সোমবার বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের এক সমন্বয় সভায় এই বিস্তারিত পরিকল্পনা জানানো হয়। সভায় জানানো হয়, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার ও র‍্যাবের সমন্বিত প্রচেষ্টায় এই নিরাপত্তা কাঠামো বাস্তবায়ন করা হবে।

​নিরাপত্তা পরিকল্পনার আওতায় জেলা পুলিশের একটি বড় অংশ সরাসরি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে। সাধারণ ভোটকেন্দ্রে দুইজন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় এক হাজার ৩৮২ জন পুলিশ সদস্যের পাশাপাশি ৯৯টি মোবাইল টিম এবং ১২টি স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক টহলে থাকবে। বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১ হাজার ২৮৫ জন সদস্য ১৯৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। আধুনিক নজরদারির অংশ হিসেবে দায়িত্বরত সদস্যদের জন্য ১০৩টি বডি অন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​নির্বাচনী নিরাপত্তায় সবচেয়ে বড় জনবল হিসেবে দায়িত্ব পালন করবে আনসার ও ভিডিপি বাহিনী। জেলার মোট ১০ হাজার ৮২৯ জন আনসার সদস্য ভোটের দিন মাঠে থাকবেন। প্রতিটি কেন্দ্রে তিনজন সশস্ত্র সদস্যসহ মোট ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যেখানে নারী ও পুরুষ উভয় বাহিনীর সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।

​শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভোটের মাঠে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে দৃশ্যমান। বরিশাল জেলায় এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে প্রতিটি উপজেলায় গড়ে ১০০ জন এবং মেট্রোপলিটন এলাকায় প্রায় ৪০০ জন সেনা সদস্য অবস্থান করবেন। প্রতি দুই থেকে তিনটি ইউনিয়নের জন্য থাকবে একটি করে সেনা পেট্রোল টিম। এছাড়া বিজিবির ১৪টি প্লাটুন জেলার বিভিন্ন স্থানে মোতায়েন থাকবে। এর মধ্যে সদর উপজেলায় পাঁচটি এবং বাকি নয়টি উপজেলায় নয়টি প্লাটুন দায়িত্ব পালন করবে। পাশাপাশি র‍্যাবের ছয়টি বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারি চালাবে।

​নদীবেষ্টিত জেলা হওয়ায় বরিশালের জলপথেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সালাম’ নদীপথে টহল দেবে, যেখানে প্রায় ৬০ জন কর্মকর্তা ও নাবিক থাকবেন। মেহেন্দিগঞ্জ উপজেলার দুর্গম পাঁচটি ইউনিয়নে কোস্টগার্ডের প্রায় ১৫০ জন সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া নদীঘেঁষা আটটি ভোটকেন্দ্রের বিশেষ নিরাপত্তায় নিয়োজিত থাকবে নৌ পুলিশ।

​বরিশাল জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।

🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
ট্যাগ :
add-money-somogro-bangladesh-local-portal-300×100-20260906201438 - বরিশাল সংবাদ

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ
আজকের তারিখ
অক্টোবর ২০২৬
২৯
বৃহস্পতিবার
খ্রিস্টাব্দ ২৯ অক্টোবর ২০২৬
বঙ্গাব্দ ১৩ কার্তিক ১৪৩৩
হিজরি ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
1790175212501
html সারাদেশের আবহাওয়া - Bangladesh Weather Widget
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সারাদেশের আবহাওয়া

সর্বোচ্চ চট্টগ্রাম ৩৪°
সর্বনিম্ন রাজশাহী ২২°
বৃষ্টি বেশি রাজশাহী ১০০%
বিভাগীয় শহরের পূর্বাভাস • আবহাওয়ার তথ্যসূত্র: Open-Meteo
আপডেট: সদ্যপ্রাপ্ত
```

Web Stories

বরিশালের সর্বশেষ আবহাওয়ার আপডেট বরিশালে ডিস ব্যবসার আড়ালে মাদক কারবার ও হানি ট্র্যাপের ফাঁদ বাংলাদেশের সর্বশেষ খবর | আজকের আপডেট | ভিডিও Barishal Launch Ghat Today | Busy River Terminal on the Kirtankhola | Video

​১৬ হাজার সদস্যের নিশ্ছিদ্র পাহারায় বরিশাল: জল-স্থলে নজিরবিহীন নিরাপত্তা

প্রকাশের সময়: 02:28:39 am, Tuesday, 3 February 2026