১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৬
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ Time View
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু

বরিশাল সদর প্রতিনিধি : বরিশাল সদর ও বাকেরগঞ্জ সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে তার নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হয়।
প্রচার শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় মুফতি ফয়জুল করীম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ইসলাম এবং কোরআন-সুন্নাহভিত্তিক আদর্শের পক্ষে দাঁড়াতে হবে। সে জন্য সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাই।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অক্লান্ত পরিশ্রম করতে হবে। হাতে সময় খুব কম। আগামী ১২ তারিখ হাতপাখার বিজয়ের পরেই বিশ্রামে যাবো। তার আগ পর্যন্ত আমরা কেউ বিশ্রামে যাব না। ইনশাআল্লাহ, শেষ মুহূর্ত পর্যন্ত হাতপাখার প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছে দেবো।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পরে মুফতি ফয়জুল করীম নগরীর সদর রোড এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ করেন।
প্রচারণাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন