৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০১
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র সফল হবে না: সরোয়ার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ Time View
Group of people at an event.

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, বিএনপি সংসদেও যাবে, একই সঙ্গে রাজপথেও সক্রিয় থাকবে। তিনি বলেন, একটি চক্র মনে করছে নির্বাচন কমিশনে আগুন দেওয়া ও প্রার্থীদের ওপর গুলি চালালে দেশে নির্বাচন বন্ধ হয়ে যাবে—কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হবে না।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সরোয়ার বলেন, “আমাদের এক পা থাকবে রাজপথে, আরেক পা সংসদে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন ভণ্ডুল করতে চায়। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশ নিয়ে আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে এবং এখন ভারতের সঙ্গে আঁতাত করছে। তারা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পালিয়ে গেলেও তাদের চক্রান্ত থেমে নেই।”

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সরোয়ার বলেন, “আজ বেগম জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অথচ এই দেশের প্রকৃত দেশপ্রেমিক নেত্রী বেগম জিয়া রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হয়েছেন।”

শ্রমিক সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo