ঢাকা 5:43 am, Saturday, 3 October 2026
শিরোনাম:
বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬
সর্বশেষ
বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

মাথা পালিয়েছে, লেজ কিন্তু পালায় নাই : আমান

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 11:45:58 am, Thursday, 28 November 2024
  • / 381 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দেশে নতুন করে বিশৃঙ্খলা করার চেষ্টা হচ্ছে। মাথা পালিয়েছে, লেজ কিন্তু পালায় নাই।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন হজরতপুর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা ১৬ বছর জোর করে ক্ষমতায় ছিলেন। বলেছিলেন তিনি পালান না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। নেতাকর্মীদের দিকেও তাকাননি। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা রয়ে গেছে।

তারাই বিভিন্ন ইস্যু নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাথা পালাইছে, লেজ পালায় নাই। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।

তিনি আরও বলেন, ১৬ বছর আপনারা অনেক কষ্ট করেছেন। অনেক মামলা, হামলার শিকার হয়েছেন। বাড়িতে বন্দি থেকেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ বছরের আন্দোলন সংগ্রাম ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে।

দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এখন আর কেউ আপনাদের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। আপনাদের ভোট আপনারা দেবেন। ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার। উপস্থিত ছিলেন হজরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল আমিন টুলু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমউদ্দীন, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়ালিউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আহ্বায়ক জাহিদুল ইসলাম মিলন প্রমুখ।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

মাথা পালিয়েছে, লেজ কিন্তু পালায় নাই : আমান

প্রকাশের সময়: 11:45:58 am, Thursday, 28 November 2024