ঢাকা 5:40 am, Sunday, 4 October 2026
শিরোনাম:
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ
সর্বশেষ
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত : নৌবাহিনীর প্রধান

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 12:18:49 am, Monday, 9 February 2026
  • / 376 Time View

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত : নৌবাহিনীর প্রধান

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

ভোলা প্রতিনিধি: নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে, সে লক্ষ্যে নৌবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি।

রোববার (৮ আগস্ট) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নৌবাহিনীর প্রধান বলেন, ভোলার দুর্গম চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকাগুলোতে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে নৌবাহিনীর নিজস্ব জলযানের পাশাপাশি স্থানীয় পর্যায়েও পর্যাপ্ত জলযানের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে নৌবাহিনীর নিজস্ব হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ শেষে ভোট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, অতীতের মতো দায়িত্বশীলতা ও সহযোগিতার মনোভাব নিয়ে নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়েও গণমাধ্যম আমাদের সহযোগিতা করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ বিজিবি, র‌্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত : নৌবাহিনীর প্রধান

প্রকাশের সময়: 12:18:49 am, Monday, 9 February 2026