ঢাকা 5:39 am, Sunday, 4 October 2026
শিরোনাম:
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ
সর্বশেষ
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

সাইকেল নিয়ে ভোলা থেকে ঢাকার পথে আব্বাস

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 12:53:35 am, Wednesday, 24 December 2025
  • / 290 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে এক নজর দেখতে ভোলা থেকে সড়ক পথে সাইকেল চালিয়ে ধানের শীষ দিয়ে মোড়ানো পোশাকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন শ্রমিক দল নেতা আব্বাস মিয়াজি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোলা প্রেস ক্লাব ভবনের সামনে থেকে সাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি।

আব্বাস মিয়াজি ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও একই ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। তিনি একজন ট্রাকচালক। দলের ও প্রিয় নেতা তারেক রহমানের প্রতি ভালবাসা থেকে তিনি এ ব্যতিক্রমী পদ্ধতিতে বেঁছে নিয়েছেন।

আব্বাস মিয়াজির পায়ে চালিত সাইকেলের সামনে পিছনে জাতীয় ও দলীয় পতাকা, সামনে তারেক রহমানের ছবি সম্বলিত একটি ফেস্টুন লাগানো রয়েছে। ফেস্টুনে লেখা রয়েছে ‘নেত্রী আমার খালেদা জিয়া, নেতা আমার তারেক ভাই, তাকে আমি বরণ করতে ভোলা থেকে ঢাকা যাই’। এছাড়াও তার পুরো শরীরে দলীয় প্রতীক ধানের শীষ দিয়ে মোড়ানো।

আব্বাস মিয়াজি জানান, তার বাবা বিএনপি করতেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই তিনি বিএনপিকে ভালবেসে বিএনপির রাজনীতি করেন। গত ১৬ বছর শত মামলা-হামলা উপেক্ষা করে বিএনপির সকল সভা-সমাবেশে যোগ দিয়েছেন। আওয়ামী লীগের ভয়ে অনেক সময় গোপনে গোপনে বিভিন্ন প্রোগ্রামে যেতেন। যার জন্য ৭টি মিথ্যা মামলা হয়েছে তার বিরুদ্ধে। এখনো তিনটি মামলা রয়েছে। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার খবরে তিনি উচ্ছ্বসিত হয়ে ভোলা থেকে প্রায় ২শ কিলোমিটার পথে এ সাইকেল যাত্রা শুরু করেছেন। প্রিয় নেতাকে এক নজর দেখতে পারলে তার এ কষ্ট সার্থক হবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যেহেতু ভয়ে ভয়ে দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। তাই সেই ভয়কে জয় করে প্রিয় নেতাকে দেখতে আমার এ সাইকেল যাত্রা।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

সাইকেল নিয়ে ভোলা থেকে ঢাকার পথে আব্বাস

প্রকাশের সময়: 12:53:35 am, Wednesday, 24 December 2025