ঢাকা 5:39 am, Sunday, 4 October 2026
শিরোনাম:
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ
সর্বশেষ
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:34:48 am, Monday, 16 February 2026
  • / 225 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার একটি গ্রামে শিশু সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘর থেকে চার লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনাও ঘটেছে। ঘটনার দুই দিন পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী নারী চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় স্থানীয় তিন যুবক—নুর করিম, হানিফ ও নাজমুল—কে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভুক্তভোগী নারী জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বাড়িতে রাখেন। পরদিন ওই টাকা জমির মালিককে দেওয়ার কথা ছিল। তিন শিশু সন্তান নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করতেন; ঘটনার সময় তার স্বামী কর্মসূত্রে চট্টগ্রামে ছিলেন।
এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার রাতে খাবার শেষে সন্তানদের নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। অসাবধানতাবশত ঘরের সিঁড়ির একটি ফটক খোলা ছিল। গভীর রাতে শব্দ শুনে তিনি জেগে উঠলে অভিযুক্তরা ঘরে ঢুকে তাকে বেঁধে ফেলে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে। একপর্যায়ে শিশুদের অস্ত্রের ভয় দেখিয়ে অন্য কক্ষে আটকে রেখে ওই নারীকে নির্যাতন করা হয়। পরে শিশুদের কান্নাকাটিতে অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাখলুকুর রহমান জানান, অভিযোগ নিয়ে এক নারী চিকিৎসা নিতে এসেছিলেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে; পরবর্তী আইনি পদক্ষেপ পুলিশ নেবে।
অভিযুক্ত নুর করিম অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার রাতে তার দোকানেও চুরির ঘটনা ঘটেছে এবং ওই পরিবারের সঙ্গে বিরোধ থাকলেও এ ধরনের অভিযোগের বিষয়ে তিনি অবগত নন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা জানান, ধর্ষণের অভিযোগে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ভোলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষন

প্রকাশের সময়: 03:34:48 am, Monday, 16 February 2026