ঢাকা 5:38 am, Sunday, 4 October 2026
শিরোনাম:
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ
সর্বশেষ
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভোলায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 11:09:25 pm, Friday, 23 January 2026
  • / 270 Time View

ভোলায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

ভোলা প্রতিনিধি :  ভোলা জেলা শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসা, অনিয়ম ও রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও নৌবাহিনী।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে ভোলা শহরের যোগীরঘোল হাসপাতাল রোড এলাকায় অবস্থিত একাধিক ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহার, ল্যাব টেকনিশিয়ানদের প্রয়োজনীয় যোগ্যতার ঘাটতি এবং ব্যবহৃত যন্ত্রপাতির বৈধতা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধা মো. আয়মান বলেন, “প্রশাসনের নাকের ডগায় বসে ভোলা শহরের ডায়াগনস্টিক সেন্টারগুলো দীর্ঘদিন ধরে নিজেদের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিয়মিত তদারকির অভাবে ভুল চিকিৎসায় রোগী ও শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। সম্প্রতি আমাদের স্বজন প্রসূতি লামিয়াকে ভুল রক্ত দেওয়ার মাধ্যমে বন্ধন হেলথ কেয়ার ডায়াগনস্টিকে হত্যা করা হয়েছে।”
তিনি প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, “এই ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চালানো হলে সাধারণ মানুষ উপকৃত হবে।”
অভিযান শেষে ভোলা সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা এসএম মশিউর রহমান বলেন, “জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাশত করা হবে না।”
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহামুদ বুলবুল, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা. নেয়ামুল খান এবং নৌবাহিনীর লে. কমান্ডার মো. আবরার উপস্থিত ছিলেন।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ভোলায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

প্রকাশের সময়: 11:09:25 pm, Friday, 23 January 2026