ঢাকা 5:39 am, Sunday, 4 October 2026
শিরোনাম:
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ
সর্বশেষ
বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

ভোলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 10:30:07 pm, Sunday, 28 December 2025
  • / 381 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আহতরা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (২৮ ডিসেম্বর) ২টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারা মাদ্রাসা সংলগ্ন এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সজোরে সংঘর্ষ বাধে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিচালিত অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে আজমিরী আমরিন নামের একজন নারী মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলেন— লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের মঙ্গল সিকদার এলাকার বাসিন্দা মো. মিজান (৩৮), এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার রিয়াজ উদ্দিন ও লালমোহন উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধি খান আজিমের মেয়ে আজমিরী আমরিন (২০)।

অন্য আহতরা হলেন— লালমোহন উপজেলার বাসিন্দা জয়নাল আহম্মেদের ছেলে তাজল (৪০), বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার দালাল বাড়ির মোশাররফ হোসেনের ছেলে ফারহান (১৪) ও লালমোহন উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধি খান আজিম।

দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পরে ট্রাকটি বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের রাস্তা মেরামতের পর থেকে একের পর এক মৃত্যুর সংবাদ শুনছি, নতুন করে সিএনজি চালকদের বেপরোয়া গতিতে দিশাহারা আমরা। এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ভোলার পুলিশ সুপার (এসপি) শহীদুল্লাহ কাওসার ও বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান কালবেলাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করেছে। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে একজন পরবর্তীতে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

ভোলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময়: 10:30:07 pm, Sunday, 28 December 2025

বরিশাল জেলা ও বিভাগ: ইতিহাস, উপজেলা প্রশাসন এবং সর্বশেষ খবরের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার