বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে (শেবাচিম) ডেঙ্গুতে একজনের মৃত্যু
বরিশাল সংবাদ ডেস্ক
Update Time :
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
৪০২
Time View
বরিশালশের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নূর জামাল (৪১) নামে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে সময়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
মৃত নূর জামাল ঝালকাঠির নলছিটির বাসিন্দা রাজ্জাক হাওলাদারের ছেলে। গত রোববার তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬৪ জন। চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।