বরিশাল প্রতিনিধি: বাকেরগঞ্জ উপজেলার বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। সোমবার (১৬ মার্চ) ভোরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মাসুদুর রহমান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কুয়াকাটাগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
https://slotbet.online/