২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৭
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে আন্দোলনে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪১৩ Time View

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের গোলচত্বরে এ ঘটনা ঘটে। আটক সরোয়ার হাওলাদার বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। বক্তৃতা শেষে ভুলে মুখ ফসকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন বলে দাবি করেন তিনি।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠকরা দাবি করে বলেন, স্বাস্থ্য খাতে সংস্কার দাবিতে তাদের চলমান আন্দোলন কর্মসূচিকে বিতর্কিত করতে ওই ব্যক্তি পরিকল্পিতভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে। উভয়পক্ষের অভিযোগ এবং দাবির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার।

ঘটনার প্রত্যক্ষদর্শী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, তাদের আন্দোলন চলাকালে সরোয়ার হাওলাদার নামের ওই ব্যক্তি সংহতি প্রকাশ করতে আসেন। তিনি দাবি করেছেন, সে তার মাকে শেবাচিম হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করিয়েছেন। সেখানেও তিনি চিকিৎসক-নার্সদের অবহেলা এবং হয়রানির শিকার হয়েছেন। এ কারণে আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দিতে চান।

তিনি আরও বলেন, সরোয়ার নামের ব্যক্তিকে তার ক্ষোভ প্রকাশ করার জন্য বক্তব্য দিতে সুযোগ করে দেওয়া হয়। তিনি আন্দোলনের পক্ষে বক্তব্যের শেষে রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় উপস্থিত ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়। যাতে কোনো মব সৃষ্টি না হয় সে জন্য সরোয়ার হাওলাদারকে হেফাজতে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের এ নেতা দাবি করেন, কিছুদিন ধরেই তাদের চলমান স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলন বানচালের চেষ্টা করছে একটি সিন্ডিকেট। দুদিন আগে একটি দলের লোকজন আন্দোলনকারীদের ওপর হামলাও করেছে। এরপর আন্দোলনের মধ্যে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগানের ঘটনা ঘটল। আমাদের ধারণা, আন্দোলন বিতর্কিত করতেই ওই ব্যক্তি এ কাজ করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, সরোয়ার হাওলাদার নামের ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এবং তার বিষয়ে তদন্ত এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo