• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালের চরমোনাই বিশ্বাসের হাটে মাদক-কিশোর গ্যাং তৎপর, নেপথ্যে কারা? টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া বরিশাল গণপূর্তে ‘সিন্ডিকেটের’ অভিযোগ,লটারিতে কাজ পেয়েও ওয়ার্ক অর্ডার নয় বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪ বরিশাল-১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ভাটিখানার রোকেয়া আজিম সড়কে রাকিবের মাদক ব্যবসা জমজমাট বরিশাল গাইড ২০২৬: সর্বশেষ আপডেট বরিশালে ডিস ব্যবসার আড়ালে মাদক কারবার ও হানি ট্র্যাপের ফাঁদ বরিশালসহ দেশে আগামী ১০ দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস ৬৪ জেলার সার্বিক তদারকিতে ৩০ সংসদ সদস্য ও মন্ত্রী: বরিশালের দায়িত্বে আহমেদ সোহেল মঞ্জুর বিএম কলেজের উপাধ্যক্ষ পদে অধ্যাপক আবুল কালাম আজাদের পদায়ন বাতিল বরিশাল সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতলার লাল শাপলার বিল: বরিশালের দর্শনীয় স্থান ও ভ্রমণের সম্পূর্ণ গাইড ভয়াবহ লোডশেডিংয়ে দিশেহারা বরিশাল, চাহিদার বিপরীতে মিলছে অর্ধেক কীর্তনখোলায় কোস্টগার্ডের অভিযান, ড্রেজার-বাল্কহেড জব্দ; দেড় লাখ টাকা জরিমানা বরিশালে বাস থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, যাত্রীবেশে থাকা ব্যক্তি গ্রেপ্তার ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ, বরিশালের রহমতপুর থেকে হবে মহাসড়ক বরিশালে পরিবারের অমতে প্রেমের বিয়ের ৯ মাসের মাথায় কিশোরীর করুণ পরিণতি বরিশালে মাদকবিরোধী অভিযানের নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ সাংবাদিক এম মিরাজ হোসাইনের ইন্তেকাল, বরিশালের মিডিয়া অঙ্গনে শোক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া

নিজেস্ব প্রতিবেদক / ১৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া | Barisal Sangbad

বরিশালের মুলাদীর সৌদিপ্রবাসী মোস্তাক আহমেদ (৪০) প্রায় তিন বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচিত এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে প্রায় ১২ লাখ টাকা পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন। পড়াশোনা ও স্বজনদের চিকিৎসার খরচের কথা বলে ওই নারী ধাপে ধাপে টাকা নেন বলে দাবি তাঁর। তবে টাকা নেওয়ার পর গত এক মাস ধরে ওই নারী সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ মোস্তাকের।

টাকা পাঠাতে গিয়ে বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছেন এই প্রবাসী। বন্ধ হয়ে গেছে তাঁর অংশীদারির খাবারের হোটেল ব্যবসা। এর মধ্যে আকামার মেয়াদও শেষ হয়েছে। নতুন কাজ না থাকায় আয় বন্ধ। এমনকি দেশে ফেরার বিমান টিকিট কেনার সামর্থ্যও নেই তাঁর। পরিবারের আর্থিক অবস্থাও সংকটাপন্ন হওয়ায় দেশে থেকে সহায়তা পাঠানো সম্ভব হচ্ছে না।

মোস্তাক আহমেদ বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২০ সালে করোনা পরিস্থিতির সময় দেশে ফেরেন মোস্তাক। পরে ২০২২ সালে আবার সৌদি আরবে পাড়ি জমান। সেখানে এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে অংশীদারত্বে একটি খাবারের হোটেল ব্যবসা শুরু করেন তিনি।

২০২৩ সালে টিকটকে ‘নুসরাত সেতু’ নামে এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই নারী নিজেকে নার্সিংয়ের ছাত্রী হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান মোস্তাক।

পড়াশোনা ও অসুস্থতার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ

মোস্তাকের অভিযোগ, পরিচয়ের পর থেকেই ওই নারী বিভিন্ন সমস্যার কথা বলে তাঁর কাছে টাকা চাইতে থাকেন। কখনো পরিবারের অসহায়ত্ব, কখনো নিজের পড়াশোনা, আবার কখনো স্বজনের অসুস্থতার কথা বলে অর্থ নিতেন তিনি।

নার্সিং পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার পর সব টাকা ফেরত দেবেন এবং তাঁকে বিয়ে করবেন—এমন আশ্বাসও দেওয়া হয়েছিল বলে দাবি মোস্তাকের।

এসব কথায় বিশ্বাস করে গত প্রায় তিন বছরে বিভিন্ন সময়ে ধাপে ধাপে প্রায় ১২ লাখ টাকা পাঠান তিনি। অভিযোগ অনুযায়ী, ওই নারীর দেওয়া একটি বিকাশ নম্বরে এসব টাকা পাঠানো হয়।

তবে গত প্রায় এক মাস ধরে নুসরাত সেতুর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন মোস্তাক। মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার—কোনো মাধ্যমেই তাঁকে পাওয়া যাচ্ছে না।

সংসারেও নেমেছে আর্থিক সংকট

মোস্তাকের স্ত্রী লিলি বেগম বলেন, অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের কারণে মোস্তাক তাঁদের সংসারে টাকা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। ফলে বাধ্য হয়ে ধারদেনা করে সংসার চালাতে হয়েছে।

তিনি বলেন, এখন ওই নারীও যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। সৌদিতে কাজ না থাকায় মোস্তাক দেশে ফিরতে চাইছেন। কিন্তু পরিবারের নিজেদেরই আর্থিক সংকট থাকায় তাঁকে দেশে ফেরার জন্য অর্থ পাঠানো সম্ভব হচ্ছে না।

পরিবারের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে আবেগ ও বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে মোস্তাকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। হারানো অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সৌদি আরব থেকে দেশে ফেরার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান তিনি।

পুলিশ বলছে, যাচাই ছাড়া আর্থিক লেনদেন নয়

এ বিষয়ে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে—বিশেষ করে টিকটক, ফেসবুক ও ইমোর মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রবাসীদের প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।

তিনি বলেন, অপরিচিত ব্যক্তির ভুয়া পরিচয় কিংবা অন্যের ছবি ব্যবহার করে আবেগ ও বিশ্বাসের সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কারও সঙ্গে পরিচয়ের পর আবেগের বশে বা যথাযথ যাচাই-বাছাই ছাড়া আর্থিক লেনদেন না করার পরামর্শ দেন তিনি।

এসআই মাসুদ আরও বলেন, টাকা পাঠানোর প্রমাণসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত থাকলে ভুক্তভোগী পরিবার সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে পারে।

 


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

বরিশাল সংবাদ এর প্রতিটি নিউজ পড়ুন এখন Google News এ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/