ঢাকা 4:15 am, Saturday, 3 October 2026
শিরোনাম:
বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি ৪০ শতাংশ, দিনরাত ভয়াবহ লোডশেডিং বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী আটক বরিশালে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬
সর্বশেষ
বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশালের নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থীর শাস্তি, শোকজ ৬ বরিশালে সংঘর্ষের ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা ২৪ বছর পর ফিরছে ‘অপারেশন ক্লিন হার্ট’ বরিশালে মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

দোকানিকে হত্যাচেষ্টার মামলায় বরিশালের কনটেন্ট ক্রিয়েটর কারাগারে

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 02:45:45 am, Friday, 13 March 2026
  • / 653 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

স্টাফ রিপোর্টার, বরিশাল: বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ মুদী দোকানিকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় বরিশালের এক কনটেন্ট ক্রিয়েটরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আসামি হিসেবে হাজির হয়ে জামিন আবেদন করেন পাভেল মুন্সী (৩০)। তবে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়তুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পাভেল মুন্সী বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের রফিক মুন্সীর ছেলে। তিনি স্থানীয়ভাবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।
আদালতের কোতয়ালী মডেল থানার জিআরও এসআই শম্ভু কাঞ্চি লাল মামলার বরাতে জানান, চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজারের মুদী দোকানি জাফর হাওলাদারের কাছ থেকে বাকিতে পণ্য নেন পাভেল মুন্সী। পরে ওই পাওনা টাকা চাইলে ২০২৫ সালের ৩১ অক্টোবর দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, হামলার সময় পাভেল মুন্সী হত্যার উদ্দেশ্যে বৃদ্ধ জাফর হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় দোকানির ছেলেকে মারধর করা হয় এবং কন্যাকে শ্লীলতাহানির পাশাপাশি প্রায় আড়াই লাখ টাকা লুট করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার পর আহত জাফর হাওলাদার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি হিসেবে পাভেল মুন্সী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

দোকানিকে হত্যাচেষ্টার মামলায় বরিশালের কনটেন্ট ক্রিয়েটর কারাগারে

প্রকাশের সময়: 02:45:45 am, Friday, 13 March 2026