নিজেস্ব প্রতিবেদক: ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে আজ থেকে টানা দুই মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বরিশাল, ভোলা ও চাঁদপুর জেলার মোট ৬টি অভয়াশ্রম এলাকা। এসব এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মৎস্য বিভাগ জানায়, বরিশাল সদর উপজেলার চরমোনাই জুনাহার এলাকা থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার নদী অভয়াশ্রমে নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করবে
বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড
ও মৎস্য অধিদপ্তর।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞাকালীন সময়ে বরিশাল জেলার ১০ উপজেলার ৪৪ হাজার ৭৩৬ জন নিবন্ধিত ইলিশ জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চার মাসের খাদ্য সহায়তা দেওয়া হবে। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭ হাজার ১৫৭ মেট্রিকটন চাল।
তবে জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় তারা পুরোপুরি কর্মহীন হয়ে পড়েন। সময়মতো চাল না পেলে অনেকেই বাধ্য হয়ে নদীতে নামেন। পাশাপাশি অনেক প্রকৃত জেলে এখনও জেলে কার্ড ও খাদ্য সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন বলে দাবি করেছেন তারা।
সরেজমিনে জেলে পল্লীগুলোতে দেখা গেছে, কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা ঠিক করছেন। তাদের একটাই দাবি—
“প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে দ্রুত চাল ও জেলে কার্ড নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, বরিশাল জেলায় বর্তমানে ১০ উপজেলায় মোট ৭৮ হাজার নিবন্ধিত ইলিশ জেলে রয়েছেন।
https://slotbet.online/