২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩০
শিরোনাম :
প্রথম দিনেই প্রচারণায় সরগরম বরিশাল সদর-৫ বরিশালে সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৬৪ মন অবৈধ জাটকা জব্দ বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু বরিশালে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকা, মাদক ও অস্ত্রসহ পাঁচজন আটক পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার অভিযোগ ফেসবুক পোস্ট দিয়ে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা ভাইরাল বক্তব্যে ক্ষতি নয়, বরং ভোট বেড়েছে: ড. ফয়জুল হক বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা বরিশালের ছয় আসনে ৩৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ, শুরু হলো আনুষ্ঠানিক প্রচার বরিশালে উদ্ধার হওয়া গলাকাটা যুবকের পরিচয় মিলেছে ঝালকাঠি-১ আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার, তবে সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ: তৌহিদ হোসেন, আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম পটুয়াখালী-৩ আসনে ঘোড়া প্রতীক পেলেন হাসান মামুন, ট্রাক প্রতীকে লড়বেন নুর
ব
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে গ্রেপ্তারের ২৪ ঘণ্টায় জামিনে মুক্ত মাদক ব্যবসায়ী সোহাগী!

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩১৯ Time View
বরিশাল রসুলপুরের সোহাগী

বরিশাল নগরীতে ৩২ পুড়িয়া গাঁজাসহ গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পাওয়া আলোচিত মাদক ব্যবসায়ী সোহাগী বেগমকে ঘিরে নগরজুড়ে তীব্র চাঞ্চল্য ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, জামিনে মুক্ত হয়েই ফের মাদক ব্যবসায় সক্রিয় হয়ে পড়েছেন তিনি।

গ্রেপ্তারকৃত সোহাগী বেগম (৩০) বরিশাল নগরীর রসুলপুর এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা রেজাউলের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে রয়েছ একাধিক মাদক মামলা।

পুলিশ সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২৫ দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় অবস্থিত সোহাগী বেগমের বসতঘর থেকে ৩২ পুড়িয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই, ১ জানুয়ারি, তিনি জামিনে মুক্ত হয়ে যান বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

তবে স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সোহাগী বেগম জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় হয়ে পড়েন। এত স্বল্প সময়ের মধ্যে জামিন পাওয়ার বিষয়টি এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও সন্দেহের জন্ম দিয়েছে।

এবিষয়ে অনুসন্ধানে গিয়ে জানাযায়, রসুলপুর এলাকার কমলা ও তার স্বামী জসিম, মাছু ও তার স্ত্রী কাজল, মিতু, পূণ্যি, দিপু, আলামিন ও তার স্ত্রী জুলি, লিমা ও তার স্বামী, খুকু নাসির, মজু, বাপ্পি, রুপা ও তার স্বামী আকাশসহ আরও কয়েকজন খুচরা মাদক বিক্রেতার মাধ্যমে একটি বিস্তৃত মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছেন সোহাগী বেগম—এমন অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানায়, নগরীর বটতলা, চৌমাথা, রুপাতলি, কাটপট্টি, নজিরপোল, সোনালী আইসক্রিম মোড়, গগন গলি, শিশু পার্ক কলোনি, হাটখোলা, পদ্যাবতী, পিয়াজপট্টিসহ প্রায় ১০টি ওয়ার্ডে তার মাদক ব্যবসার প্রভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদক বিক্রির অর্থ দিয়ে মোহাম্মদপুর এলাকায় জমি ক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি কুয়াকাটা ও আমতলী এলাকায় তার একাধিক বাড়ি রয়েছে বলেও স্থানীয় সূত্র দাবি করেছে।

এছাড়া অভিযোগ রয়েছে, কিছু রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের অসাধু সদস্যদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে তিনি এই মাদক ব্যবসা চালিয়ে আসছেন।

এ বিষয়ে সোহাগী বেগমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
মিরাজ টেলিকম বরিশাল
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰
BSL Gents Purlar

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo