১৭ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫
শিরোনাম :
বরিশালে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নারী আটক বরিশালে টানা ভারী বৃষ্টির আভাস, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বরিশালে থানা ভাঙচুর মামলার আসামি যশোরে গ্রেপ্তার বরিশালে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে  রথযাত্রা অনুষ্ঠিত বরিশালে ১২ বছরের শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ ১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, সংবাদ সম্মেলনে সফল করার আহ্বান সারাদেশে অনলাইন জুয়ার অভিযান চললেও নীরব বরিশাল! বরিশালে রথযাত্রা ঘিরে নিরাপত্তায় মাঠে থাকবে মহানগর ছাত্রদল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ স্পেন বরিশালে ছাত্রলীগ নেতা প্রাঙ্গণ গ্রেপ্তার বরিশালে বাণিজ্য মেলা শেষে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মালামাল আটকে রাখার অভিযোগ বরিশালের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল বরিশালে অবৈধ বালু উত্তোলন: ৪ জন আটক, জরিমানা ১ লাখ টাকা বরিশালের ত্রিশ গোডাউনে নৌকা-ট্রলার থেকে চাঁদাবাজি, মামলা করার নির্দেশ আদালতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশালে দ্বিতীয় দিনের আন্দোলন ওমহাসড়কে অবরোধ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

নতুনবাজার মোড়ে তীব্র যানজট: বগুড়া ফাঁড়ির উদাসীনতায় জনদুর্ভোগ চরমে! - বরিশাল সংবাদ

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৪৫ Time View

রুপন কর অজিত: বরিশাল নগরীতে যানজট এখন নিয়মিত চিত্রে পরিণত হলেও, ট্রাফিক বিভাগের কিছু কার্যকর উদ্যোগের ফলে কিছু এলাকায় পরিস্থিতি উন্নতির দিকে। কিন্তু নতুনবাজার টেম্পু স্ট্যান্ড মোড়ের চিত্র ঠিক উল্টো। নগরীর গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে প্রতিদিন তৈরি হচ্ছে তীব্র যানজট, যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বগুড়া পুলিশ ফাঁড়ির নজরদারির অভাব!

নতুনবাজার টেম্পু স্ট্যান্ড মোড়টি বরিশালের একটি ব্যস্ততম ত্রিমুখী সড়কসংযোগ, যার মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত হয়। কিন্তু এই মোড়ের ফুটপাত ও রাস্তার একাংশ দীর্ঘদিন ধরে দখল করে রয়েছে ভ্রাম্যমাণ দোকানপাট। সড়কের পাশে এমন দখলদারিত্বের ফলে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করতে হয়, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

দেখা গেছে, ওই এলাকার বগুড়া পুলিশ ফাঁড়ির সামনের ফুটপাতটিও ভ্রাম্যমাণ দোকানগুলোর দখলে। সেখানকার কর্তব্যরত পুলিশ সদস্যদের এই বিষয় নিয়ে কোনো তৎপরতা চোখে পড়েনি নগরবাসীর। যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সের সাইরেন দীর্ঘসময় ধরে বাজলেও কর্তব্যরত অফিসারদের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যায়। ফলে টেম্পুস্ট্যান্ড মোড় থেকে নতুন বাজার মোড় পর্যন্ত যানজটে পড়তে হয় নগরবাসীকে।

প্রায়ই এই মোড়ে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। ত্রিমুখী চাপ, রাস্তা দখল এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে একদিকে রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার, অন্যদিকে পথচারীদের চলাচলে তৈরি হয় মারাত্মক বিশৃঙ্খলা। এ যেনো দেখেও দেখছেন না বগুড়া পুলিশ ফাঁড়ি!

স্থানীয়দের ভাষ্য মতে, এই পরিস্থিতি দীর্ঘদিনের। অবৈধ দখল, অব্যবস্থাপনা ও পুলিশি নিষ্ক্রিয়তা—সব মিলিয়ে নতুনবাজার এলাকাটি এখন জনদুর্ভোগের স্থায়ী চিত্র হয়ে উঠেছে।

মানিক হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ফাঁড়ি থাকা সত্ত্বেও যেখানে শৃঙ্খলা বজায় থাকার কথা, সেখানে উল্টো বাড়ছে বিশৃঙ্খলা ও জনভোগান্তি। এই শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব কি শুধু ট্রাফিক বিভাগের! ফাঁড়ির পুলিশের কি কোন কাজ নেই? এই ফাঁড়ির কর্তাবাবুদের নিরাবতা দেখে আমার মনে প্রশ্ন উঠেছে—নিরবতা ও উদাসীনতার আড়ালে ফাঁড়ির কোনো অজানা সমঝোতা কাজ করছে কি না।

আকিজ হাওলাদার নামে এক অটোরিকসা চালক বলেন, আমার অটো রিকসা ট্রাফিক পুলিশ আটক করে, পরে আমি ট্রাফিক অফিসে মামলা ভাঙ্গিয়ে গাড়ি আনতে গেলে তারা বলে বগুড়া পুলিশ ফাঁড়িতে যেতে গাড়ি আনতে, সেখানে গিয়ে দেখি আমার গাড়িটি নেই। পরে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতায় জানতে পারি ফাঁড়ির পুলিশ আমার গাড়িটি ট্রাফিক পুলিশের অনুমতি ছাড়া আরেকজনকে দিয়া দিছে।

এদিকে বরিশাল মহানগরীতে যানজট সমস্যা নিরসনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ স্বল্প জনবল নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শরফুদ্দীন।

তিনি বলেন, “নতুন বাজার এলাকাকে যানজটমুক্ত রাখতে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবো। পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।”

বগুড়া পুলিশ ফাঁড়ির সামনের এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে চলা যানজট ও ফুটপাত দখলের বিষয়ে তিনি বলেন, “সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির দায়িত্ব থাকা সত্ত্বেও তারা বিষয়টি যথাযথভাবে দেখেনি। খুব শিগগিরই আমরা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বরিশাল মহানগরীকে যানজট ও অবৈধ দখলমুক্ত একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

অন্যদিকে স্থানীয়দের দাবির কেন্দ্রবিন্দু এখন একটাই—নতুনবাজার মোড় থেকে দ্রুত অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করতে হবে এবং নীরব ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo