• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে কাউনিয়া থানার অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ফের জোৎসনার মাদক ব্যবসা জমজমাট বরিশালে বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, মৃত ও প্রবাসীদের পদ দেওয়ার অভিযোগ বঙ্গোপসাগরে ধরা পড়ল বিশাল ‘রাজা ইলিশ’, বিক্রি হলো সাড়ে ৭ হাজার টাকায় বরিশালে শাপলা বিলে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু বরিশালে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে বৃদ্ধার মৃত্যু রোগীকে ঝালকাঠি থেকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই’—বরিশালে তথ্যমন্ত্রী নিম্নচাপের প্রভাবে বরিশাল উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, পায়রাসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আক্রান্ত সাড়ে ৩ হাজার ছাড়াল; জুলাইতেই মৃত্যু ৫ বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জনের কক্ষে তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ বরিশালে এএসআই রিয়াজের বিপুল সম্পদ নিয়ে প্রশ্ন, দুদকের তদন্ত দাবি স্থানীয়দের বরিশালে বাবার কবর জিয়ারতে গিয়ে আ.লীগ নেতার হামলার শিকার দুই ভাই বরিশালে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৪, ডিবির অভিযানে উদ্ধার ২ মোটরসাইকেল বরিশাল পাসপোর্ট অফিসে ৩ মাস ধরে পড়ে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অবৈধ থ্রি-হুইলার উচ্ছেদে থমকে আছে বিসিসির অভিযান ৩৭ বছরের পুরোনো বাসন্ডা বেইলি সেতুতে ঝুঁকি নিয়েই চলছে যান চলাচল বরিশালে মুগ ডাল কারখানার কক্ষ থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ইউপি নারী সদস্যের মৃত্যু, স্বামীর নির্যাতনের অভিযোগ

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

চোখের জলে সাংবাদিক আরিফিন তুষারকে শেষ বিদায় - বরিশাল সংবাদ

নিজেস্ব প্রতিবেদক / ৪৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

কালবেলার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় তাকে বিদায় জানাতে আসা সহকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন এবং শুভাকাঙ্ক্ষিরা কান্নায় ভেঙে পড়েন। তাদের স্বজন হারানোর বিলাপে ভারী হয়ে ওঠে পরিবেশ।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডে নিজ পত্রিকা অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরিফিন তুষার। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফিন তুষারের বয়স হয়েছিল ৩৮ বছর। দেড় বছর বয়সী পুত্র সন্তান, স্ত্রী, বাবা, মা এবং দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল হোসেন ভূঁইয়া একজন বীর মুক্তিযোদ্ধা। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তুষার ছিলেন সবার বড়।

এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আরিফিন তুষারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বরিশাল প্রেস ক্লাবে নিয়ে আসা হয়। সেখানে আরিফিন তুষারের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বরিশাল প্রেস ক্লাব, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, তার প্রিয় কর্মস্থল কালবেলা পরিবার, বার্তা সম্পাদক ফোরাম বরিশাল, বরিশাল ফটোসাংবাদিক পরিষদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশ, দৈনিক সময়ের বার্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

পরে সকাল ১০টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। এ সময় মরহুম আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল ভূঁইয়া, মেঝ ভাই হিমেল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলী হায়দার বাবুল, ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আবদুল মালেক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, বরিশাল প্রেস ক্লাবের সহসভাপতি হুমায়ন কবির, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিনসহ সাংবাদিক নেতারা তুষারের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

পরে আরিফিন তুষারকে তার নিজ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরিফিন তুষার বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছাড়াও প্রেস ক্লাবে সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া বার্তা সম্পাদক ফোরাম, বরিশালের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের নির্বাহী সদস্য। বরিশাল প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদকসহ কার্যকরী সংসদের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ বছর।

তরুণ এবং মেধাবী সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, বরিশাল বার্তা সম্পাদক ফোরাম, বরিশালের আহ্বায়ক জিয়া শাহীন, সদস্য সচিব খান রুবেলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰
https://slotbet.online/