বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় কোতোয়ালি মডেল থানার এসআই মো. সাহিনুর রহমান, এসআই মনিরুজ্জামান, অনুপ ও জয়নাল আবেদীনের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের যুবক হাউজিং, নবগ্রাম রোড এলাকায় খালেক খানের বাড়ির সামনে কাঁচা সড়কে এই অভিযানটি পরিচালনা করে। এসময় ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উজিরপুরের মৃত লালু হাওলাদারের ছেলে মো. সুজন হাওলাদার (২৫) ও বরিশাল নবগ্রাম রোডের মৃত কাজেম আলী হাওলাদার ছেলে মো. করিম হাওলাদার (৫৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম জানান, বিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনায় থানার নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় ১৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আআটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
https://slotbet.online/