ঢাকা 3:59 am, Wednesday, 7 October 2026
শিরোনাম:
বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে পিকআপের গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ বরিশালে ১৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বরিশাল ভাটিখানায় তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে ১১ মনোনয়নপ্রত্যাশী, মাঠে জামায়াত-এনসিপি বরিশালে বাজার মনিটরিং জোরদারের নির্দেশ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরিশালে এলপিজি গ্যাসের তীব্র সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
সর্বশেষ
নিষেধাজ্ঞার আগে জেলেদের জালে রুপালি ইলিশ, জমজমাট ঘাট-বাজার বরিশালে আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে কলেজ কর্মচারীর মৃত্যু বরিশালে ডিবির সাঁড়াশি অভিযানে ৭ জন আটক বরিশালে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা বরিশালে শেবাচিমে ডেঙ্গুতে একদিনে দুই নারীর মৃত্যু বরিশালে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার সংবাদ প্রকাশ, সাবেক সেনাসদস্যের হুমকির মুখে সাংবাদিক বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন ওসি মনিরুল ইসলাম বরিশালে ভোক্তার অভিযান ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের গৌরনদীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদকর্মী
  • প্রকাশের সময়: 03:13:33 am, Wednesday, 22 July 2026
  • / 156 Time View

বরিশালে নৌকা থেকে যুবকের লাশ উদ্ধার

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বরিশাল নিউজ

বরিশালের গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকায় একটি মাদ্রাসা থেকে জান্নাতুল ফেরদৌস (১১) নামে এক আবাসিক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত জান্নাতুল ফেরদৌস নওগাঁ জেলার আত্রাই উপজেলার নালুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সান্টুর মেয়ে। তিনি ওই মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক ছাত্রী ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই মো. আলাউদ্দিন হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার একটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

এ ঘটনায় নিহত ছাত্রীর মা মোসা. সুবর্ণা বাদী হয়ে মঙ্গলবার সকালে গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

এসআই আলাউদ্দিন হাওলাদার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

ট্যাগ :

এই সংবাদটি আপনার সোসালমিডিয়া শেয়ার করুন

বরিশাল নিউজ

বরিশালের গৌরনদীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: 03:13:33 am, Wednesday, 22 July 2026