১৯ জুলাই, ২০২৬ বিকাল ৩:০৯
শিরোনাম :
বরিশালে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সন্ধ্যার পর শিক্ষার্থীদের চায়ের দোকানে আড্ডা ও অকারণে ঘোরাঘুরি নিষিদ্ধ বরিশালের জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‍্যাগিংয়ের অভিযোগ বরিশালে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল বরিশাল শেবাচিম হাসপাতালে দালালচক্রের তিন নারী আটক সংবিধান সংশোধন কমিটি অবৈধ, জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলবে না’- ডা. শফিকুর রহমান বরিশালে নদীভাঙনে বাবার সামনে তলিয়ে গেল ৫ বছরের শিশু বরিশালে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে টানা পাঁচ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ ভারত থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন সাদিক আবদুল্লাহ বরিশালের গৌরনদীতে সাবেক কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ শনিবার ১১ দলের বরিশাল বিভাগীয় জনসমাবেশ বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সাথে রাইট টক বাংলাদেশের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় বরিশালে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নারী আটক

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View
বরিশালের জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বরিশালের বাবুগঞ্জে জাল দলিল ব্যবহার করে নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অভিযুক্তরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না-র কার্যালয়ে একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন করেন।

দলিলটি যাচাইয়ের সময় সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে কাগজপত্র পরীক্ষা করা হয়। প্রাথমিক যাচাইয়ে দলিলটি জাল বলে প্রতীয়মান হওয়ায় বিষয়টি বাবুগঞ্জ থানাকে জানানো হয়।

পরে মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন। মামলাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪, ৫, ৬(২) ও ১৬ ধারায় রুজু করা হয়েছে।

মামলার আসামিরা হলেন— মো. নাঈম (৩৫), মো. নূর ইসলাম মোল্লা (৫৭), মো. আব্দুর রহিম (৫৫) ও মো. তোফাজ্জেল হোসেন টিয়া (৬০)। তারা সবাই বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আব্দুর রহিম স্থানীয় ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি।

স্থানীয় সূত্রের দাবি, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন ধরনের দালালি ও তদবির করে আসছেন। এছাড়া নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, “নামজারি, ভুয়া দলিল বা ভূমি-সংক্রান্ত বিষয়ে কেউ প্রতারণা বা দালালির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, জাল দলিল ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নামজারির চেষ্টার অভিযোগে চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo