ঢাকা 8:48 am, Friday, 18 September 2026
[gtranslate]

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‍্যাগিংয়ের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 03:26:56 am, Sunday, 19 July 2026
  • 127 Time View
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রায় ৫০ জন নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে নিয়ে টানা পাঁচ ঘণ্টা র‍্যাগিং দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার পর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলারোড এলাকার নির্মাণাধীন বিটাক ভবনের নিচতলায় নবীন শিক্ষার্থীদের নিয়ে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা র‍্যাগিং করা হয়। তবে ঘটনাটি শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রকাশ্যে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক আইন বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, সম্প্রতি নবীন শিক্ষার্থীদের একটি ব্যক্তিগত মেসেঞ্জার গ্রুপে ইমিডিয়েট সিনিয়রদের নিয়ে কিছু বিরূপ মন্তব্য করা হয়েছিল। সেই ঘটনার জের ধরেই এ র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ক্যাম্পাসের কুকুর দেখলেও সালাম দিতে বলা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠা নিষিদ্ধ করা, অশ্রাব্য ভাষায় গালাগাল, হুমকি এবং মোবাইল ফোন, মানিব্যাগ ও হাতঘড়ি কেড়ে নিয়ে দীর্ঘ সময় আটকে রাখা হয়।

তাদের আরও অভিযোগ, কয়েকজন র‍্যাগিংয়ের প্রতিবাদ করলে মারধরের হুমকি দেওয়া হয়। এমনকি বিষয়টি শিক্ষকদের জানালে কোনো বিচার হবে না এবং পুরো ক্যাম্পাস জীবন দুর্বিষহ করে দেওয়া হবে বলেও ভয়ভীতি দেখানো হয়।

একাধিক নবীন শিক্ষার্থী জানান, অরিয়েন্টেশন অনুষ্ঠানে সিনিয়ররা আন্তরিক আচরণ করলেও অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে তাদের বাইরে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ সময় মানসিক নির্যাতনের শিকার হন তারা। এ সময় এক ছাত্রী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং কয়েকজন কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী সাখাওয়াত হোসেন বলেন, “দুই পক্ষই আমাদের শিক্ষার্থী। আমরা কারও ক্ষতি চাই না। তবে র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গঠনের পথে এমন অভিযোগ অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান জিরো টলারেন্স।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কীভাবে এবং কারা নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে নিয়ে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। ভুক্তভোগী ও অভিযুক্তদের বক্তব্য গ্রহণের পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।

🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

বরিশাল সংবাদ নিউজ ডেস্ক

বরিশাল সংবাদ একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম, যার লক্ষ্য হচ্ছে বরিশালসহ বাংলাদেশের প্রতিটি জেলার সাম্প্রতিক খবর, বিশ্লেষণ, প্রতিবেদন ও নাগরিক জীবনের ঘটনাবলি পাঠকের কাছে পৌঁছে দেওয়া। আমাদের দল স্থানীয় সাংবাদিকতা, অনুসন্ধানী রিপোর্টিং এবং ডিজিটাল নিউজ ইনোভেশনে বিশ্বাসী। প্রতিষ্ঠাতা ও সম্পাদক রুপন কর অজিত — যিনি বরিশালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে কাজ করছেন। Barisal Sangbad is a trusted and independent online news platform from Barishal, Bangladesh. We deliver authentic, real-time, and community-centered news covering local developments, national issues, and special reports. Founded and edited by Rupan Kar Ajit, Barisal Sangbad aims to uphold responsible journalism and represent the true voice of Barishal. 📍 Location: Barishal, Bangladesh 📧 Email: dailybarishalsangbad@gmail.com 📞 Mobile: +8801742-280498 🌐 Website: https://barisalsangbad.com
জজনপ্রিয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের ৫ ঘণ্টা র‍্যাগিংয়ের অভিযোগ

Update Time : 03:26:56 am, Sunday, 19 July 2026