শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নগরীর ইউরো ক্যাফেতে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাইট টক বাংলাদেশ-এর বরিশাল বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মজিবর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক রুমান হাওলাদার।
এছাড়া শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, রাইট টক বাংলাদেশ এর মাহিন খান ও রিফাত ইসলামসহ সংগঠনের অন্যান্য কর্মী এবং শুভানুধ্যায়ীরা।
সাক্ষাৎকালে এস এম জাকির হোসেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি সংগঠনটির চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, ‘রাইট টক বাংলাদেশ’ যেভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়। আমি দেশ ও মানবতার কল্যাণে এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।
এর আগে ১১ জুলাই বরিশালের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বরিশাল পোস্ট এর সম্পাদক, তরুণ সংগঠক মজিবর রহমান নাহিদকে সভাপতি এবং রুমান হাওলাদারকে সাধারণ সম্পাদক করে সরকারি নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’-এর বরিশাল বিভাগীয় কমিটির আংশিক কমিটি অনুমোদন করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
https://slotbet.online/