
বরিশাল নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই আখতার হোসেন, এএসআই হালিম, এএসআই সুমন মিয়া ও এএসআই সুজনের সমন্বয়ে গঠিত একটি দল নগরীর ডেফুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ডেফুলিয়া কুদঘাটা এলাকার বাসিন্দা মো. শওকত হোসেন হাওলাদার (৪৮)-কে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে এবং বরিশাল সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক শওকত হোসেন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।