বরিশালে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নিজেস্ব প্রতিবেদক
/ ৫৭১
পড়া হয়েছে
প্রকাশিত :
শনিবার, ৬ জুন, ২০২৬
শেয়ার করুন
বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর খান ওই এলাকার ওয়াসিম খানের ছেলে এবং তিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে, এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানাজ পারভীন সেতু তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
[related_posts]
📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:
আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?
গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।