১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৩
শিরোনাম :
বরিশাল ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বরিশালে গাঁজা সহ নারী মাদক কারবার আর আটক ১ র‌্যাব-৮,২ এবং ১১ এর যৌথ অভিযানে হত্যা মামলার আাসী গ্রেফতার ১ জুলাই থেকে বরিশালে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে কঠোর অভিযান প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পুরস্কার বিতরণ করলেন নগর প্রশাসক বরিশালে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বড় বোনের নগ্ন ভিডিও ধারন করে ছোট বোনের হুমকি , অতঃপর বরিশালে… বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক বরিশাল মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা বরিশালে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল বরিশালের বিষফোড়া ‘ময়লাখোলা’: বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বাড়ছে দুর্ভোগ বরিশালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শিল্প ও বাণিজ্য মেলা, উঠেছে নানা অভিযোগ পিরোজপুরে স্বামীর সঙ্গে অভিমানের পর কলেজছাত্রীর আত্মহত্যা

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

র‌্যাবের অভিযান ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৪৫ Time View
র‌্যাবের অভিযান ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনার সোনাডাঙা থানায় দায়ের হওয়া আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, পলাতক আসামি, সাজাপ্রাপ্ত ব্যক্তি, ওয়ারেন্টভুক্ত অভিযুক্ত, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে আলোচিত হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারেও কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর ধারাবাহিকতায় র‌্যাব-৬ সদর কোম্পানি ও র‌্যাব-৮-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে গত ২৯ মে খুলনার বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলার এক নম্বর আসামি ও প্রধান পলাতক অভিযুক্ত রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম হাওলাদার খুলনা জেলার দৌলতপুর থানার বাসিন্দা এবং তিনি আলমগীর হাওলাদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি খুলনা মহানগরীর সোনাডাঙা এলাকায় এক বৃদ্ধা ও তার দুই নাতিকে হত্যার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন রফিকুল ইসলাম হাওলাদার।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo
FIFA World Cup Live
Loading Live Schedule...
FIFA 2026
LOADING VS LOADING
ম্যাচ লোড হচ্ছে...
লাইভ স্ট্রিমিং দেখতে ক্লিক করুন