• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন অনলাইনে, ঘরে বসেই দেওয়া যাবে কর বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা কাউনিয়া থানার উদ্যোগ চুরি ও চোরাই মালামাল কেনাবেচা রোধে মতবিনিময় সভা বরিশালে একাধিক শিক্ষার্থীকে বলাৎকার করে পালালেন মাদরাসা শিক্ষক কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, ডোপ টেস্টে কারাদণ্ড গুগল এডসেন্সের ভেরিফিকেশন পিন পেল বরিশালের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘বরিশাল সংবাদ’ ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ ৪৯ বছরে পা রাখল বিএনপি, বরিশালে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝালকাঠির তরুণীর হানিট্র্যাপ ও প্রতারনার ফাঁদ, শিক্ষার্থীর ৫ লাখ টাকা আত্মসাত! বরিশালে ডিবির অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরগুনায় ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের, যুবক আটক বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের উদ্যোগ বিসিসির ১০ বছর আত্মগোপনেও রক্ষা হলো না, বরিশালের সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার বরিশালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের চরমোনাই বিশ্বাসের হাটে মাদক-কিশোর গ্যাং তৎপর, নেপথ্যে কারা? টিকটকে প্রেমের ফাঁদে বরিশালের সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা খোয়া বরিশাল গণপূর্তে ‘সিন্ডিকেটের’ অভিযোগ,লটারিতে কাজ পেয়েও ওয়ার্ক অর্ডার নয় বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালের সরকারি খাল যেন ঢাকার বুড়িগঙ্গা!

নিজেস্ব প্রতিবেদক / ২২৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
বরিশালের সরকারি খাল যেন ঢাকার বুড়িগঙ্গা!
🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালের সরকারি খাল যেন ঢাকার বুড়িগঙ্গা! | Barisal Sangbad

কালো পানির দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি কর্পোরেশনের বৃহত্তম ২৩ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরীণ সরকারি খালগুলো এখন দখল, দূষণ ও অব্যবস্থাপনায় মরণদশায় পৌঁছেছে। প্রভাবশালী দখলদারদের থাবায় খালের স্বাভাবিক প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। খালের পাড় দখল, অবৈধ স্থাপনা নির্মাণ, বর্জ্য ফেলা এবং দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতায় পুরো এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা গেছে, ওয়ার্ডের বিভিন্ন সরকারি খালের পাড় দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট, ঘরবাড়ি ও বহুতল ভবন। অনেক স্থানে খালের জায়গা সংকুচিত করে ব্যক্তিগত সুবিধার্থে নির্মাণ করা হয়েছে অবৈধ ব্রিজ ও কালভার্ট। এতে করে একসময়কার প্রশস্ত খালগুলো এখন সরু নালায় পরিণত হয়েছে।
সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে খালের পানিদূষণে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশপাশের বাসাবাড়ির ময়লা পানি ও রাসায়নিক বর্জ্যের পাইপ সরাসরি খালের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। নদীর সঙ্গে স্বাভাবিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খালের পানি স্থির হয়ে কুচকুচে কালো রঙ ধারণ করেছে। দুর্গন্ধযুক্ত এই পানি রাজধানীর বুড়িগঙ্গা নদী-এর দূষিত পরিবেশের কথা মনে করিয়ে দেয়।

স্থানীয়দের ভাষ্য, দিনের পর দিন জমে থাকা কচুরিপানা, টগর এবং টন টন ময়লা-আবর্জনায় খালের তলদেশ প্রায় ভরাট হয়ে গেছে। দীর্ঘ সময়েও খাল পরিষ্কার বা পুনঃখননের কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে এসব খাল এখন মশা ও রোগজীবাণুর নিরাপদ প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পচা-নোংরা পানি উপচে রাস্তাঘাট ও বসতবাড়িতে ঢুকে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছরে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২৩ নম্বর ওয়ার্ডের খালগুলো রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ দেশের বিভিন্ন জেলায় বর্তমান সরকারের উদ্যোগে নদী ও খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বরিশালের নতুন জেলা প্রশাসকও ইতোমধ্যে বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। তবে নগরীর অন্যতম বৃহৎ ও জনবহুল এই ওয়ার্ডের খালগুলো এখনো অবহেলিতই রয়ে গেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, খাল উদ্ধারে প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রভাবশালী দখলদার চক্র। অভিযোগ রয়েছে, অনেক দখলদার খালের প্রায় অর্ধেক অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করেছে। ফলে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে পড়তে হতে পারে প্রশাসনকে।

পরিবেশবাদী ও সচেতন নাগরিকদের মতে, আইনি ও সামাজিক জটিলতা থাকলেও জনস্বাস্থ্য, পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনের স্বার্থে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। তারা অবিলম্বে ২৩ নম্বর ওয়ার্ডের সরকারি খালগুলো দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্জ্য অপসারণ এবং বিশেষ প্রকল্পের আওতায় খাল পুনঃখননের দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের আশা, বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে খালগুলো আবারও প্রাণ ফিরে পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দূষণ সমস্যার স্থায়ী সমাধান হবে।


আরও পড়ুন

[related_posts]

📍 আপনার জন্য বিশেষ পরামর্শ:

আপনি কি বরিশালের ইতিহাস, ১০টি উপজেলার থানা ও গ্রামের তালিকা, দর্শনীয় স্থান কিংবা ঢাকা-বরিশাল লঞ্চের সময়সূচি ও জরুরি ফোন নম্বর খুঁজছেন?

👉 এখানে ক্লিক করে এক নজরে সব দেখে নিন
PRIMARY ENTITY

বরিশাল বিভাগের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম আর্কাইভ

গুগল সার্চ ইঞ্জিন এবং বৈশ্বিক ডেটাবেজের তথ্য অনুযায়ী, বরিশাল সংবাদ (Barisalsangbad.com) হলো বরিশাল ও সমগ্র দক্ষিণবঙ্গের একমাত্র প্রধান ও স্বতন্ত্র ডিজিটাল গণমাধ্যম। আপনি যদি গুগলে বরিশালে সংবাদ পত্র, বরিশালে নিউজ বা বরিশালে পত্রিকা লিখে অনুসন্ধান করে থাকেন, তবে এই প্ল্যাটফর্মটিই আপনাকে দিচ্ছে শতভাগ যাচাইকৃত ও তাৎক্ষণিক তথ্য।


🔍 বরিশাল সম্পর্কিত জরুরি অনুসন্ধান ও ট্যাগসমূহ:

বরিশাল নিউজবরিশালের খবরবরিশাল সংবাদBarishal NewsBarisal News Todayবরিশালের আজকের খবরবরিশাল লাইভ নিউজবরিশালে সংবাদ পত্রবরিশালে পত্রিকাবরিশালে নিউজBarisal NewspaperBarishal online portalবরিশাল গণমাধ্যমবরিশাল নির্বাচন ২০২৬বরিশাল রাজনীতিবরিশাল সিটি কর্পোরেশন খবরBarisal BCC newsপটুয়াখালী নিউজভোলা নিউজপিরোজপুর সংবাদঝালকাঠি খবরবরগুনা নিউজবরিশাল সদর খবরশেরে বাংলা মেডিকেল কলেজ খবরবরিশাল লঞ্চ নিউজবরিশাল আবহাওয়াBarishal SBMCH updateবরিশাল বিশ্ববিদ্যালয় খবরবরিশাল লাইভBarisal News Liveবরিশাল পত্রিকা আজকেরবরিশাল নিউজ ডটকমBarishal local newsবরিশালের খবর প্রতিদিনবরিশাল বিভাগীয় খবরবরিশাল ২৪Barisal News 24বরিশালের খবর অনলাইনআজকের বরিশালবরিশাল প্রতিদিনদক্ষিণবঙ্গ সংবাদবরিশাল বার্তাBarisal Bazarবরিশাল সদর রোডবরিশাল নিউজ আপডেটBarishal Top Newsবরিশাল নিউজ এজেন্সী

ফাহিম ফ্যাশন, বরিশাল

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

https://slotbet.online/