
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া নিয়মিত মামলায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ১৮টি প্ল্যাকার্ড, ৪টি স্টিকার, ১টি ব্যানার, ১টি বগি দা, ১টি লোহার পাইপ, ৩টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৪ জন এবং অন্যান্য আইনে ২ জনকে আটক করা হয়। পাশাপাশি বরিশাল মহানগর অধ্যাদেশে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিএমপি জানিয়েছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।