২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৩
শিরোনাম :
বরিশালে মাদক উদ্ধার অভিযানে ডিবি পুলিশের কনস্টেবলকে কুপিয়ে আহত বরিশাল অভ্যন্তরীণ নৌপরিবহনএ’র ১৩ কর্মকর্তাকে বদলি বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত বরিশালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী আটক বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার সাংবাদিক আল আমিন গাজীর জন্মদিন আজ: বরিশাল সংবাদ পরিবারের শুভেচ্ছা বরিশালে আবাসিক হোটেলে যুবদলের সভাপতির সঙ্গে সিনিয়র সহ-সভাপতির স্ত্রী, অতঃপর বরিশালে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ১ বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৪৭ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই সহ-সভাপতি বহিষ্কার বরিশালে জজকোর্টের পেশকার মো. মাসুমের জানাজা অনুষ্ঠিত বরিশালে গত ২৪ ঘণ্টায় বিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২১ বরিশালে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে মাদক উদ্ধার অভিযানে ডিবি পুলিশের কনস্টেবলকে কুপিয়ে আহত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪৮ Time View
বরিশালে মাদক উদ্ধার অভিযানে ডিবি পুলিশের কনস্টেবলকে কুপিয়ে আহত

বরিশালের উজিরপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময় এক ডিবি কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উজিরপুর উপজেলার পৌরসভার খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা ডিবির সাত সদস্যের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ মোল্লার নেতৃত্বে কয়েকজন পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে অভিযুক্তরা পুলিশের কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্য ছিনিয়ে নিয়ে পাশের একটি পুকুরে ফেলে দেয় বলে জানা যায়।

পরে ডিবি কনস্টেবল মৃনাল চন্দ্র পুকুর থেকে মাদক উদ্ধারের চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কনস্টেবলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা সত্য। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।”

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo