নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দিনার গ্রামের মোল্লা বাড়ীর বাদল মোল্লার স্ত্রী আলপনা বেগম তন্নী (৩০) এবং তার ছেলে আলিফ (৪) নিখোঁজ হয়েছেন। ছয়দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আলপনা বেগম চরকাউয়া গ্রামের সিকদার বাড়ীর মৃত মুন্নাফ আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১ মে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাবার বাড়ি যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি (দিনার মোল্লা বাড়ি) থেকে বের হন তিনি। পরে একই সময় তার চার বছরের ছেলে আলিফও তার সঙ্গে ছিল।
ঘটনার দিন বিকাল আনুমানিক ৩টার দিকে স্বামী বাদল মোল্লা তার স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর তিনি আলপনার বাবার বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, তিনি সেখানে যাননি।
পরবর্তীতে আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও মা-ছেলের কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় গত ১ মে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৭৩) করেন স্বামী বাদল মোল্লা।
জিডির তথ্য অনুযায়ী, বিষয়টি জানার পরই পুলিশ বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করে এবং বিষয়টি সারাদেশে জানানো হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করা হয়েছে এবং থানায় জিডি করা হয়েছে। কেউ সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার এসআই ইদ্রিস আলী বলেন, জিডি হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। কোথাও সন্ধান পাওয়া গেলে দ্রুত পরিবারকে জানানো হবে।
https://slotbet.online/