
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বরিশাল।
জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৭টায় বাকেরগঞ্জ থানার বেবাজ গ্রামের মো. হুমায়ুন হাওলাদারের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ০১টি নীল রঙের জিপারে ১৫০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. হুমায়ুন হাওলাদার (৪০)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের মো. মুজাহার হাওলাদারের পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, অভিযানে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।