৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৬
শিরোনাম :
বরিশালে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, অতঃপর ইলিশ রক্ষায় দুই মাস নদীতে নামা নিষেধ, অভয়াশ্রমে যৌথ অভিযান ঘুস বাণিজ্যের আখড়া বরিশাল জেলা রেজিস্ট্রার অফিস চুরির ঘটনায় বরিশালে যুবদল নেতা বহিষ্কার বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলো গৃহকর্ত্রী বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরিশালে আদালত বর্জন কর্মসূচি স্থগিত বরিশালে ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু বরিশালে অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে চালক নিহত, ৭ জন আহত গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী চলতি মাসে ১১ বার ভূমিকম্প,কিসের বার্তা! বরিশালে চেকপোস্টে সাংবাদিকে পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগ বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত বরিশালে বিয়ের প্রলোভনে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার বরিশালে চুরির অভিযোগে ছাত্রদল–যুবদল নেতা গ্রেপ্তার বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত অন্তত ১০
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশালে ভুল চিকিৎসায় বিএম কলেজের ছাত্রী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে !

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫২০ Time View

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্রী সাজনিন আহমেদ সাদিয়া (২২) ভুল চিকিৎসার কারণে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত দুই মাস ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দাঁতের ব্যথার কারণে সাদিয়া শহরের চিকিৎসক ডা. ইকবাল হোসেন আমানের শরণাপন্ন হন। প্রথমে আক্কেল দাঁতের চিকিৎসার জন্য দাঁত সোজা করার পরামর্শ দেন তিনি এবং টিথ এলেইনার তৈরির নামে টাকা নেন। পরবর্তীতে আক্কেল দাঁতের পাশের আরেকটি দাঁতে সমস্যা দেখা দিলে সেই দাঁতে রুট ক্যানেল করান চিকিৎসক।

এরপর থেকেই সাদিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তিনি প্যারালাইসডের মতো অসাড় হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, রুট ক্যানেল চিকিৎসার পর ডা. আমান ভুল ওষুধ দেন, যা সাদিয়ার শারীরিক অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে। মুখ ও শরীরে এসিড পোড়ার মতো জ্বালা এবং মুখ-গলার ভেতরের অংশ গলে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।

পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, সাদিয়া স্টিভেন জনসন সিনড্রোম (Steven Johnson Syndrome) নামক মারাত্মক জটিল রোগে আক্রান্ত হয়েছেন। এ রোগটির কারণ হিসেবে চিকিৎসকের দেওয়া ভুল ওষুধকেই দায়ী করেছেন শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এস. এম. সরওয়ারসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

বর্তমানে সাদিয়া শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।

এ ঘটনায় সাদিয়ার সহপাঠী ও তার পরিবার চিকিৎসক ডা. ইকবাল হোসেন আমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অপরদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি পোষ্ট করে ওই চিকিৎসকের উপযুক্ত বিচারের দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Barisal Sangbad

নিয়োগ বিজ্ঞপ্তি

Job advertisement in Bengali language

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

📢 বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭📞 BSL Gents Parlour

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশওে করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।    

All Rights Reserved © 2025 বরিশাল সংবাদ

Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo