ঢাকা 10:04 am, Saturday, 19 September 2026
শিরোনাম:
চিকিৎসক-জনবল সংকটে বেহাল দশা বরিশাল বিভাগের স্বাস্থ্যখাত বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী বরিশালে জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার কাউনিয়া থানার বিশেষ অভিযানে ৯৩ জন আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ২ কাউনিয়ায় থানায় ১৫ দিনে মাদকবিরোধী অভিযানে আটক ২২ কাউনিয়ায় থানার মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক এয়ারপোর্ট থানার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান কাউনিয়ায় থানার সাঁড়াশি অভিযান, ১২ জন আটক কাউনিয়া থানার কমিউনিটি পুলিশিং সভা, মাদক-জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান

ফেইজবুক পেইজ- Barishal Sangbad Digital

বরিশালে জামাইয়ের বিরুদ্ধে মামলা করতে যাওয়ার পথে শাশুড়ির মৃত্যু

নির্বাচনোত্তর সহিংসতায় বানারীপাড়ায় আহত ৬

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

বরিশালের মুলাদীতে বাস থেকে মাথা বের করায় টেলিফোনের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী বন্দরের খাদ্য গুদাম সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রিনা বেগম (৪০)। তিনি হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী। রিনা বেগম তার মেয়ের সঙ্গে জামাতার নামে মামলা করতে বরিশাল যাচ্ছিলেন বলে জানান রিপন হাওলাদার।

নিহতের মেয়ে তানিয়া আক্তার জানান, তার মাকে নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের উদ্দেশে হিজলা থেকে মুজাহিদ পরিবহণে ওঠেন। বাসটি মুলাদী বন্দরের খাদ্যগুদাম সড়ক এলাকায় পৌছলে তার মা রিনা বেগমের বমি পায়। তিনি বমি করার জন্য জানালা দিয়ে বাইরে মাথা দেন। ওই সময় বাসটি আরেকটি গাড়িকে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে যায়। এতে সড়কের পাশে থাকা টেলিফোন খুঁটির সঙ্গে রিনা বেগমের মাথা ধাক্কা লাগলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের স্বামী রিপন হাওলাদার জানান, প্রায় ৩ বছর আগে চরহিজলা গ্রামের মোতালেব চৌকাদারের ছেলে কাসেম চৌকিদারের সঙ্গে তার বড় মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয়। গত ১৭ সেপ্টেম্বর জামাতা কাসেম চৌকিদার ছোট মেয়ে সুমী আক্তারকে (১৮) নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় কাসেম চৌকিদারের বিরুদ্ধে আদালতে মামলা করতে রিনা বেগম ও তানিয়া আক্তার বরিশাল যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় রিনা বেগম প্রাণ হারিয়েছেন।

মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, সড়কের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় বাসের একযাত্রী নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বরিশালে জামাইয়ের বিরুদ্ধে মামলা করতে যাওয়ার পথে শাশুড়ির মৃত্যু

প্রকাশের সময় : 02:44:47 am, Tuesday, 23 September 2025