২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৬
শিরোনাম :
বরিশালে মেট্রোপলিটন পুলিশের সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত ক্রসফায়ারে হত্যার মামলায় হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরু বরিশালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ধ্বংস বরিশাল হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবার উদ্বোধন ‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’ শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে চিকিৎসক-স্বজনদের সংঘর্ষ, দুই স্বজনকে মারধরের অভিযোগ বরিশালে ডিবির অভিযানে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ইয়াবা সহ আটক ২ বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবাসহ আটক ২ বরিশালে কাউনিয়া থানার অভিযানে বাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার বরিশাল বেলভিউ হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍্যাব-৮ এর অভিযানে উদ্ধার হলো মরণঘাতী বিদেশি ‘পেন গান’ বরিশালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হামের উপসর্গে বরিশালে আরও দুই শিশুর মৃত্যু
🔰 এটি বরিশাল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা 🔰📰

বরিশাল নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালিত

বরিশাল সংবাদ ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৩১ Time View

পলাশ চন্দ্র দাস : আনন্দ-উৎসব আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশাল নগরীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর লাইন রোডের মুখে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর শ্রী বিজয় কৃষ্ণ দে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আয়োজন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মরক্ষিনী সভার সভাপতি শ্রী রাখাল চন্দ দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় নগরীর লাইন রোড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ ভক্তবৃন্দ নানা সাজে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় ভক্তরা জানান, পৃথিবীতে অনাচার বেড়ে গেলে মহামানবের আবির্ভাব ঘটে, মানুষের কল্যাণের জন্যই তার আগমন।

শোভাযাত্রাকে কেন্দ্র করে নগরীতে বাড়ানো হয় নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস—আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে নিরাকার ব্রহ্ম বাসুদেব ও দেবকীর ঘরে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন ও শিষ্টের পালনই ছিল তাঁর আবির্ভাবের উদ্দেশ্য। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, যুগে যুগে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার জন্যই ভগবান পৃথিবীতে আবির্ভূত হন।

ধর্মীয় এ বিশ্বাস থেকেই প্রতিবছর বিশেষ মর্যাদায় পালন করা হয় জন্মাষ্টমী। উপাসনা, শোভাযাত্রা ও নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা স্মরণ ও শ্রদ্ধা জানান ভগবান শ্রীকৃষ্ণকে।

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰

Viral Video

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো সংবাদ
ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ইউটিউবে আমরা

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

ফেইজবুক ভিডিও

🚨 ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ 🔰
LIVE
সর্বশেষ
বরিশাল লঞ্চঘাটের বর্তমান পরিস্থিতি এবং ঢাকা-বরিশাল রুটের লঞ্চের সর্বশেষ ভাড়া ও সময়সূচি নিয়ে ভিডিও প্রতিবেদন।

Privacy,

Terms,

Disclaimer,

Contact

 

স্বত্ব © ২০২৪-২০২৬ বরিশাল সংবাদ (barisalsangbad.com) | কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

  বরিশাল সংবাদ অনলাইন  নিউজ পোর্টালটি বরিশালে ১ নং জনপ্রিয় গণমাধ্যম।
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo